আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টাইগারদের 'মিশন হোয়াইটওয়াশ'

টাইগারদের 'মিশন হোয়াইটওয়াশ'

ছবি: এলএবাংলাটাইমস

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার জন্য আরও একবার জ্বলে ওঠার লক্ষ্যে নিয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাাদেশ।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ছয় ও চার উইকেটে জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জয়ের স্বাদ নিলেও, দ্বিতীয় ম্যাচে লড়াই করে জিততে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসানের লক্ষ্য অনুযায়ী ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠনে বাংলাদেশ যে সঠিক পথে আছে সেটি বেশ ভালোভাবে ফুটে উঠেছে।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫০ রানের দারুন সূচনার পরও ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে যা সর্বনিম্ন রান ইংলিশদের। প্রথম ম্যাচের জয়ের নায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে ৭ বল বাকি রেখেই ১১৮ রানের টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। অনবদ্য ৪৬ রান করেন শান্ত।

ঘরের মাঠে বাংলাদেশের শক্তির গভীরতা জানা সত্ত্বেও প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছে কিনা থ্রি লায়ন্সরা- সরাসরি এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। যদিও এমন প্রশ্নকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরমেন্সে করেছে বাংলাদেশের খেলোয়াড়রা।

বাটলার জানেন, যদি হতাশাকে পেছনে ফেলে দল আত্মবিশ্বাসী হয়ে উঠতে না পারে তাহলে এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জাজনক হোয়াইটওয়াশের স্বাদ পেতে হবে। এখন পর্যন্ত এই সফরে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি রিস টপলি। সফরের শেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ হতে পারে তার। সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত