আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোজায় ইফতার বিরতি দেওয়ার সিদ্ধান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের

রোজায় ইফতার বিরতি দেওয়ার সিদ্ধান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের

ছবি: এলএবাংলাটাইমস

মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান কড়া নাড়ছে দরজায়। দীর্ঘ একমাসের জন্য সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকবে বিশ্বব্যাপী মুসলিমরা। রোজার এই সময়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সন্ধ্যার ম্যাচগুলোতে মুসলিম ফুটবলারদের দেখা যায় কোনোরকমে দৌড়ে সাইডলাইনে এসে পানি খেয়েই আবার ছুটে যান তাঁরা। কোনো কোনো ম্যাচে রেফারিরা একটুখানি বিরতি দেন।

ইউরোপের বিভিন্ন ফুটবল লিগে এভাবে চললেও ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবারের রোজায় সন্ধ্যার প্রতি ম্যাচে ইফতারের বিরতি রাখবে তারা। এমনটিই জানিয়েছে ইংল্যান্ডভিত্তিক ক্রীড়া গণমাধ্যম স্কাই স্পোর্টস। ফুটবল অ্যাসোসিয়েশন ও রেফারিদের পেশাদার ম্যাচ পরিচালনা পর্ষদ এই ব্যাপারে একমত হয়েছে। এই বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

এতে করে পুরো রমজান মাসে প্রিমিয়ার লিগের সন্ধ্যার ম্যাচগুলোতে ইফতারের সময় খেলা বন্ধ থাকবে। যাতে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা ইফতার সেরে নিতে পারে। এর মাধ্যমে মুসলিমদের প্রতি সম্মান জানালো ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ইফতারে বিরতি দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে মুসলিম স্পোর্টস অ্যাসোসিয়েশন।

তবে সন্ধ্যার ম্যাচগুলো শুরুর আগে ম্যাচ অফিসিয়ালদের জানাতে হবে যে দলের কয়জন খেলোয়াড় রোজা পালন করছেন। যাতে করে তাদের পক্ষে বিরতি দেওয়াটা সহজ হয়।

ইফতারের বিরতির দেওয়ার বিষয়টিকে মুসলিম খেলোয়াড়রা তাদের প্রতি সম্মান দেখানো হিসেবেই বিবেচনা করছেন। মুসলিম স্পোর্টস অ্যাসোসিয়েশনও এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত