আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টেস্ট খেলেই আইপিএলে যেতে হবে সাকিব-লিটনকে

টেস্ট খেলেই আইপিএলে যেতে হবে সাকিব-লিটনকে

সাকিব ও লিটনের আইপিএল খেলতে যাওয়ার দিনক্ষণ নিয়ে অস্পষ্টতা দূর করে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সিলেটে বিসিবি বস জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের একমাত্র টেস্টটি খেলেই আইপিএলে যেতে হবে সাকিব ও লিটনকে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফিরেও আসতে হবে তাঁদের।

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের পর দুই ক্রিকেটারের আইপিএল খেলতে যাওয়ার অনাপত্তিপত্র প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘যখন ওদের আইপিএল নিলামে ডাকা হয়, তার আগে আমাদের কাছে জানতে চেয়েছে, ওরা কখন থেকে খেলতে পারবে। আমরা ওদের জানিয়ে দিয়েছি এবং এটা জেনেই আইপিএলে তাদের নিলামে নিয়েছে। খুবই সাধারণ ব্যাপার। এর পর কোনো কিছু পরিবর্তন হলে তো আমরাই আপনাদের (গণমাধ্যম) বলব। ওখান থেকে পরিবর্তন হওয়ার মতো আমাদের মধ্যে কিছু আসেনি। সিদ্ধান্ত যেটা ছিল, সেটাই আছে।’

৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। টেস্টটি সাকিব-লিটনকে খেলতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি, ‘না থাকার (টেস্ট) কোনো সুযোগই দেখি না। আমরা পরিষ্কার বলে দিয়েছি। আর সিদ্ধান্ত বদল হওয়ার কোনো সুযোগও নেই।’ তবে মুস্তাফিজুর রহমান টেস্ট দলে বিবেচনায় না থাকায় তিনি আগেভাগেই আইপিএলে যেতে পারবেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত