আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তিন ম্যাচে রেকর্ডের বন্যায় ভাসছে টাইগাররা

তিন ম্যাচে রেকর্ডের বন্যায় ভাসছে টাইগাররা

ছবি: এলএবাংলাটাইমস

তামিম-সাকিবরা যেন এক স্বপ্নের মত সিরিজ কাটালেন। স্বপ্নের মতো বলার কারণ একটাই। এ সিরিজের তিন ম্যাচে রেকর্ডের বন্য বইয়ে দিয়েছেন টাইগাররা। যেমন তুলে নিয়েছেন ব্যক্তিগত বিভিন্ন অর্জন, তেমনি করেছে দলীয় রেকর্ডও। বলতে গেলে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল।

এর আগে চলতি মাসের শুরুতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল বাংলাদেশে এসে থামায় ওয়ানডেতে টানা ৭ সিরিজ জয়ের দৌড়। তবে তাতে যেন আরো চটেই বসেছে বাংলাদেশ দল। আর তার খেসারত দিতে হলো আয়ারল্যান্ড দলকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড পরিমাণে রান (৩৩৮) করে বাংলাদেশ দল। সেই ম্যাচ ১৮৩ রানে জিতে সবচেয়ে বেশি রানে জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে দলীয় রানের রেকর্ডে প্রথম ম্যাচের রানকেও ছাপিয়ে যায় বাংলাদেশ দল। করে ৩৪৯ রান কিন্তু টাইগারদের ইনিংস শেষ হলে আর খেলা মাঠে গড়ায়নি বৃষ্টিতে ম্যাচ হয় পরিত্যক্ত।

এদিকে প্রথম দুই ম্যাচে রেকর্ড গড়ার দৌড় বাংলাদেশ তৃতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছে। সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে ইতিহাসে প্রথম বারের মতো বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। এর আগে ৯ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে ৫ বার।

একবার করে কেনিয়া-জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ও সর্বোচ্চ দুবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
এছাড়া পেসারদের এমন দাপটময়ী দিনে বলে হাতই দেননি দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। যা কিনা তার ১৭ বছরের ক্যারিয়ারে তৃতীয় বারের এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। যেখানে বাংলাদেশ দল ফিল্ডিং করতে নামলেও বোলিং করতে পারেননি সাকিব। এর আগের দুটি ঘটনার মধ্যে একটি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে। সেদিন বাংলাদেশের ১৩৮ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে ৩১.১ ওভারে তাড়া করে ফেলেন লঙ্কানরা। পাঁচ বোলার ব্যবহার করা হলেও সাকিবের হাতে বল দেননি অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত