আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সাকিব-লিটনের আইপিএলে খেলা নিয়ে যা বললেন মাশরাফি

সাকিব-লিটনের আইপিএলে খেলা নিয়ে যা বললেন মাশরাফি

সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএল খেলতে যাওয়ার পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের কী খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলেও সেটা যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু ইমোশনাল হয়ে তো লাভ নেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ছাড়াই টাইগারদের খেলার সামর্থ্য রয়েছে বলে মনে করেন মাশরাফি, 'এদিকে তো আমরা অনেক প্লেয়ারকে চেঞ্জ করে খেলাচ্ছি। খেলাচ্ছি না তা তো না। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। খোলামেলা আলাপ করা উচিত ওদের সঙ্গে। ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে... হোয়াই নট? আয়ারল্যান্ডের সঙ্গে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, আমাদের এটা ম্যানেজ করার এবিলিটি আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।'

তবে চূড়ান্ত সিদ্ধান্তটা সাকিব ও লিটনের সঙ্গে আলোচনা করেই বিসিবির নেওয়া উচিৎ বলে মনে করেন মাশরাফি। বলেন, যেতে চায় কি চায় না সেটা আলোচনা করার পর বলা যাবে। সাকিব-লিটন ওরা ওদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এতো কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। সেই দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব ও লিটনের চান সে ম্যাচ খেলেই আইপিএলে যোগ দিতে। তবে ৪ এপ্রিল থেকে দুই দলের মধ্যে একটি টেস্ট ম্যাচও রয়েছে। একই সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকলেও এ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেছেন এ দুই ক্রিকেটার। তবে তাদের এখনই ছাড়তে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত