আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশের লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

বাংলাদেশের লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

ছবি: এলএবাংলাটাইমস

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তিন ওয়ানডেতে আধিপত্য বিস্তার করেছিল ব্যাটে-বলে, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বাকি দুটি ম্যাচ জিতেছিল প্রভাবশালী পারফরম্যান্সে। টি-টোয়েন্টিতেও আগ্রাসী রূপে বাংলাদেশ।

প্রথম ম্যাচে রনি তালুকদারের ঝড়ে ২০৭ রান করেছিল বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ ম্যাচটি জেতে ২২ রানে। টানা দ্বিতীয় ম্যাচে দুইশর বেশি রান করলো বাংলাদেশ। এবার লিটন দাসের দ্রুততম হাফ সেঞ্চুরিতে ২০২ রান করে এবং এই ওপেনারকে ছাপিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।

বাংলাদেশের অধিনায়ক ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। একই দিনে টিম সাউদিকে (১৩৪) পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ উইকেট শিকারি হয়েছেন। ম্যাচ শেষে এই রেকর্ডের প্রতিক্রিয়ায় সাকিব বললেন, ‘একজন বাংলাদেশি হিসেবে উপরের দিকে থাকা ভালো লাগে।’
স্পিনে যে আয়ারল্যান্ডকে ভোগানো যাবে সেটা নিজে ব্যাটিং করার সময় বুঝেছিলেন সাকিব, ‘যখন আমি ব্যাটিং করছিলাম, টেক্টর আস্তে বল করার সময় ঘুরছিল। তাই মনে হচ্ছিল আজ স্পিনারদের জন্য কিছু একটা আছে এবং স্পিনেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

৭৭ রানের জয়ে ২-০ তে সিরিজ জেতা হয়েছে গেছে। কিন্তু হোয়াইটওয়াশ করতে চান সাকিব, ‘আপনি যদি ভালো দলও হন, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তখন তারা ২-০ তে এগিয়ে থাকলেও আপনাকে ৩-০ তে হারাতে চাইবে। আমরাও একই রকম কিছু করতে চেষ্টা করবো। আত্মতৃপ্ত হওয়ার কোনও সুযোগ নেই, আমরা হয়তো কিছু খেলোয়াড়কে যাচাইয়ের চেষ্টা করবো কিন্তু তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’

আগামী ৩১ মার্চ চট্টগ্রামের একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত