আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আশরাফুলের রেকর্ড ভেঙে দ্রুততম ফিফটির মালিক লিটন

আশরাফুলের রেকর্ড ভেঙে দ্রুততম ফিফটির মালিক লিটন

ছবি: এলএবাংলাটাইমস

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুল ২০ বলে হাফসেঞ্চুরি পেয়েছিলেন। এতদিন ওটাই ছিল বাংলাদেশের হয়ে কারও দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ১৬ বছর পর আশরাফুলের সেই রেকর্ড ভাঙলেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুলের চেয়ে দুই বল কম খেলে হাফসেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

অবশ্য দ্রুততম হাফ সেঞ্চুরি করে দ্রুত সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন লিটন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের করা একমাত্র সেঞ্চুরিকে ছোঁয়ার অপেক্ষাতে ছিলেন। কিন্তু লিটনের অহেতুক শট খেলার তাড়নায় ধর্মশালায় ওমানের বিপক্ষে করা তামিমের একমাত্র সেঞ্চুরি অক্ষতই থেকে গেলো। লিটন আউট হয়ে যান ৮৩ রানে। ৪১ বলে ১০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি কার্টেল ওভারে গড়িয়েছে। নির্ধারিত ১৭ ওভারের ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান লিটন। প্রথম তিন ওভার কিছুটা রয়ে-সয়ে খেললেও পাওয়ার প্লের শেষ দুই ওভারে ২ ছক্কা আর ৪ চারে ৪৯ রানে পৌঁছান তিনি। আশরাফুলের রেকর্ড ছাড়িয়ে যেতে লিটনের তখন প্রয়োজন ১ রান। পরের ওভারে স্কয়ার লেগে একটি সিঙ্গেল নিয়ে লিটন বাংলাদেশের হয়ে রেকর্ড গড়ে ফেলেন।

১৬ বছর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুল ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েছিলেন। জোয়ানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে আশরাফুলের এমন রেকর্ডময় ইনিংসের পর জিতেছিল বাংলাদেশ। ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আশরাফুল শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। লম্বা সময় পর আশরাফুলকে ছাড়িয়ে গেলেন লিটন। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতের বিপক্ষেও আশরাফুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল লিটনের। কিন্তু ২১ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছানো লিটন ২ বল বেশি খেলে সুযোগ হাতছাড়া করেছেন। তবে খুব বেশি দিন সময় নেননি ডানহাতি এই ব্যাটার।

লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দারুণ ব্যাটিংয়ে দ্রুততম হাফসেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে সেটি কাজে লাগিয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার রেকর্ড অবশ্য যুবরাজ সিংহের। ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত