আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নিজেদের মাঠে জয়ের আশা

নিজেদের মাঠে জয়ের আশা

বিপিএলের এবারের আসরে বেশ চমক জাগানিয়া
দল বরিশাল বুলস। মাঠের পারফরম্যান্সেও দিচ্ছে
তারা সে প্রমাণ। তিন ম্যাচে দুই জয় তুলে নিয়ে
প্রতিপক্ষের কাছ থেকে আলাদা সমীহ আদায়
করে নিচ্ছে এখন বরিশালের এই দলটি। দলের
খেলোয়াড়রাও রয়েছেন বেশ ফুরফুরে
মেজাজে। তার পরও ম্যাচে তাদের করণীয়
সম্পর্কে দারুণ সজাগ দলটির প্রত্যেক
খেলোয়াড়। এ কারণেই ফুরফুরে মেজাজে
থাকলেও প্র্যাকটিসে তারা সবাই ছিলেন বেশ
সিরিয়াস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা
পর্যন্ত টানা প্র্যাকটিস করেছেন বরিশাল বুলসের
খেলোয়াড়রা। স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বিপক্ষে
আজ মাঠে নামার আগে নিজেদের
ভালোভাবেই ঝালিয়ে নেন তারা। আজকের
ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বরিশাল বুলস।
প্রতিপক্ষের খেলোয়াড়রা ফুরফুরে
মেজাজে থাকলেও টেনশনে রয়েছেন
স্বাগতিক চিটাগাং ভাইকিংসের খেলোয়াড়রা।
শুরু থেকেই যেন নিজেদের নামের প্রতি
সুবিচার করতে পারছে না তারকাখচিত চিটাগাং ভাইকিংস।
এরই মধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে
দলটি; কিন্তু জয় পেয়েছে মাত্র একটিতে। এ
অবস্থায় ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর কোনো
বিকল্প নেই চিটাগাং ভাইকিংসের। তাই ঘরের মাঠে
জয়ের খোঁজে রয়েছে তারা। আজকের
ম্যাচে বরিশাল বুলসকে হারিয়েই বিপিএলে ঘুরে
দাঁড়ানোর স্বপ্ন দেখছে স্বাগতিক দলটি।
বিপিএলের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মতো
অল্পের জন্য যেন আর জয় হাতছাড়া না হয়
সেজন্য গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে
কঠোর অনুশীলন করেছেন তামিম ইকবালরা।
অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল বলেন,
'ঢাকায় আমাদের ভালো সময় কাটেনি। বেশ কিছু
ক্লোজ ম্যাচে আমরা হেরেছি। তবে যা চলে
গেছে, সেটা অতীত। এখন আমাদের ঘরের
মাঠ, নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা নিয়ে
জয়ে ফিরতে হবে। চট্টগ্রামের মাটিতে
আমাদের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ চারটি ম্যাচ
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়
দিয়ে শুরু করতে পারলে ভালো হবে।' ঘরের
মাঠে প্রত্যাশার চাপকে অনুপ্রেরণা হিসেবে
দেখছেন তামিম_ 'একটা ম্যাচ জিতে গেলে তা
অবশ্য অনুপ্রেরণায় পরিণত হবে।' ঢাকায় চিটাগাং
ভাইকিংস তিনটি ম্যাচে হারলেও ব্যাট হাতে বেশ
সাবলীল ছিলেন তামিম ইকবাল। চার ম্যাচে তার
ব্যাট থেকে এসেছে বিপিএলের এবারের
আসরের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৫৪
রান। বল হাতে চিটাগাংকে বেশ ভালো সাপোর্ট
দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ
আমের। এ প্রসঙ্গে তামিম বলেন, 'আমাদের
দলের জন্য আমের খুবই গুরুত্বপূর্ণ। আমের
ছাড়াও আমাদের তাসকিন, শফিউল ও বাঁহাতি স্পিনাররা
আছে। তবে আমের খুবই স্পেশাল।'
আজকের ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চান
বরিশাল বুলসের জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন
টেলর। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের
দলের কম্বিনেশন অনেক ভালো। এ জন্য
বিপিএলে বেশ ভালো খেলছি আমরা। চিটাগাং
ভাইকিংসের বিপক্ষে বড় জয় পাওয়ার ব্যাপারে
আশাবাদী আমি।'

শেয়ার করুন

পাঠকের মতামত