আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর

শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর

ছবি: এলএবাংলাটাইমস

ক্রিকেটপাড়া মেতে উঠবে ভিন্ন এক আমেজে, ভিন্ন একটা উৎসবে। চার-ছক্কার রমরমা হাট বসতে যাচ্ছে ভারতে, শুরু হচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে। যেখানে পারফর্ম করবেন বলিউডের অনেক তারকা। থাকবেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মান্দানা। আর দর্শকদের সুরের মুর্ছনায় মুগ্ধ করবেন অরিজিত সিং।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৬টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে রাত ৮টায় প্রথম ম্যাচে মাঠে নামবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ২১ মে গ্রুপ পর্ব শেষে শুরু হবে প্লে-অফ পর্ব। দু’টি কোয়ালিফাইয়ার ও একটি এলিমিনেটর শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। ১০ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই আসরে ম্যাচ হবে মোট ৭৪টি।

১০ দলের এই টি-টোয়েন্টি ধামাকায় খেলবেন বিশ্বের নামকরা সব তারকার ক্রিকেটার। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্যবান প্লেয়ার স্যাম কারেনকে দেখা যাবে পাঞ্জাবে। ১৮ কোটি ৫০ লাখ ‍রুপিতে তাকে কিনেছে দলটি।

তাছাড়া আছেন বাংলাদেশেরও তিনজন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। তবে এই তিনজনের কেউ এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে সেখানে খেলার অনাপত্তিপত্র পাননি।

ইতোমধ্যেই ১০ দলের অধিকাংশ ক্রিকেটাররাই যোগ দিয়েছেন দলের সাথে। অনুশীলনও হয়ত করে ফেলেছে কয়েক দিন ধরে।বৃহস্পতিবার উন্মোচন হয়ে গেছে এই আসরের শিরোপা। তবে শিরোপা উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না সর্বোচ্চ পাঁচবারের শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

এল এবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত