আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আয়েশা–সালমাদের চিন্তা শুধু বিশ্বকাপ

আয়েশা–সালমাদের চিন্তা শুধু  বিশ্বকাপ

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সেমিফাইনাল
নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও স্কটল্যান্ডকে
হারিয়েই শেষ চার নিশ্চিত। আজ পাপুয়া নিউগিনির
বিপক্ষে ম্যাচে শেষ চারের জন্য আত্মবিশ্বাস
কুড়িয়ে নেওয়ার। বাংলাদেশের মেয়েদের জন্য
যে বড় পরীক্ষা অপেক্ষা করছে সামনে।
আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি
বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেওয়ার
পথে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা
সেমিফাইনালই।
অধিনায়ক জাহানারা আলমও বলেছেন, ‘এই
প্রতিযোগিতায় আমাদের সবচেয়ে বড় ম্যাচটি
সেমিফাইনালই।’
সেমিফাইনাল বাংলাদেশের জন্য বেশ বড় এক
পরীক্ষা হয়ে উঠতে পারে। অন্য গ্রুপে আছে
জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, হল্যান্ডের মতো
দলগুলো। খুব সহজেই সেমিফাইনাল নিশ্চিত
করলেও সামনে অপেক্ষা করছে অন্য গ্রুপের
বড় কোনো দল। জাহানারা সেমিফাইনালকে ‘কঠিন’
বলছেন ঠিক এই কারণেই। আয়ারল্যান্ড কিংবা
জিম্বাবুয়ের সঙ্গে সেমিফাইনাল হচ্ছে ধরে
নিয়েই তাঁর মন্তব্য, ‘এই ম্যাচটি কঠিন হবে। তবে
সেমিফাইনালে জিতলে তো বিশ্বকাপের
চূড়ান্তপর্বই নিশ্চিত বাংলাদেশের।’
সেমিফাইনালের আগে বাংলাদেশের দুই
ক্রিকেটারের প্রতি দৃষ্টিটা একটু আলাদা করেই
রাখছে সকলে। রুমানা আহমেদ আর আয়েশা
রহমানের কল্যাণেই যে এই প্রতিযোগিতায়
এখনো পর্যন্ত দুর্দান্ত দল বাংলাদেশ। রুমানা
আহমেদের দুর্দান্ত বোলিংয়েই স্কটল্যান্ডকে
কুপোকাত করেছে বাংলাদেশ। লেগ স্পিনে মাত্র
৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেদিন স্কটিশদের
কাবু করেছিলেন। থাইল্যান্ডের বিপক্ষে দুটোসহ
প্রথম দুই ম্যাচে ৫ উইকেট রুমানাকেও বেশ
ছন্দে রেখেছে।
রুমানার আসল পরিচয় অবশ্য অলরাউন্ডারের। রুমানা
বললেন, ‘ব্যাটিংটাই আমার শক্তির জায়গা। তবে আমি
একজন অলরাউন্ডার হিসেবেই পরিচিত হতে চাই।’
তবে সম্প্রতি রুমানার বোলার পরিচয়টারই দেখা
মিলছে বেশি। বাংলাদেশের সর্বশেষ পাঁচটি
ওয়ানডেতে নিয়েছেন ১০ উইকেট।
রুমানার পাশাপাশি আয়েশা রহমানের দিকেও আলাদা দৃষ্টি
থাকবে প্রতিপক্ষের। এই উদ্বোধনী ব্যাটার
বেশ ধারাবাহিক। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে
৩০ বলে নিয়েছেন ৩২ রান, দ্বিতীয় ম্যাচে
স্কটল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাট থেকে
এসেছে ২৪। বাংলাদেশের সর্বশেষ ছয়টি টি-
টোয়েন্টি ম্যাচে আয়েশা কখনোই ২০ রানের
নিচে আউট হননি। এর মধ্যে ঘরের মাঠে
জিম্বাবুয়ের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরিও আছে,
ধারাবাহিকতার দারুণ একটা উদাহরণই।
এই পারফরম্যান্স, এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই
বিশ্বকাপের টিকিট কাটুক রুমানা-আয়েশারা, আপাতত
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রার্থনা এটিই।
সূত্র: প্রঃআঃ ওয়েবসাইট।

শেয়ার করুন

পাঠকের মতামত