আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আইপিএলের শুরুতেই ছিটকে গেলেন উইলিয়ামসন

আইপিএলের শুরুতেই ছিটকে গেলেন উইলিয়ামসন

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হল কেন উইলিয়ামসনের। আইপিএল শুরু হতে না হতেই হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেলেন কিউই এই ব্যাটার। খবরটি জানিয়েছেন গুজরাটের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি।

গতকাল উইলিয়ামসনের নতুন দল গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ইনিংসের ১৩তম ওভারে চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কায়াড়ের শট ছক্কা থেকে রক্ষা করতে সীমনায় লাফিয়ে ওঠেন তিনি। কিন্তু মাটিতে পড়ে যান বাজেভাবে, শরীরের ভর গিয়ে পড়ে হাঁটুর ওপর। উইলিয়ামসন আর নিজে দাঁড়াতে পারেননি। অন্যের সহায়তায় ছেড়ে যান মাঠ। পরে তার জায়গায় 'ইম্প্যাক্ট প্লেয়ার' নামায় গুজরাট।

গুজরাটের ক্রিকেট পরিচালক সোলাঙ্কি হতাশা প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, 'টুর্নামেন্টের শুরুতেই কেনকে চোটের কারণে হারিয়ে ফেলাটা দুঃখজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি ও আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব সে মাঠে ফিরতে পারবে।'

গুজরাট টাইটান্স ছেড়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ঠিক কতদিনের মাঠের বাইরে থাকবেন তিনি তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট। উইলিয়ামসনের ইনজুরিকে বড় ধাক্কা বলছেন কিউই কোচ গ্যারি স্টিড।

বর্তমানে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। চলতি মাসেই পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার জন্য পাকিস্তান সফর করবে তারা। যদিও আইপিএল খেলার জন্য সেই সফর থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন উইলিয়ামসন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত