আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দিল্লির দ্বিতীয় ম্যাচেও বেঞ্চে মোস্তাফিজ

দিল্লির দ্বিতীয় ম্যাচেও বেঞ্চে মোস্তাফিজ

ছবি: এলএবাংলাটাইমস

দিল্লি ক্যাপিটালস যেদিন আইপিএলে প্রথম ম্যাচ খেলে, সেদিন মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে যোগ দেন। তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিল দল। তিন দিন পর আবার মাঠে দিল্লি, কিন্তু বাংলাদেশি পেসারের ভাগ্য বদলায়নি। তাকে ছাড়া একাদশ সাজিয়েছে দিল্লি।

গুজরাট টাইটান্সের মুখোমুখি হওয়ার আগে দিল্লির ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজকে নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। তার বল ছোড়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘দেখুন, আমাদের প্রথম হোম ম্যাচের আগে কে রোমাঞ্চিত।’ পরে বাঁহাতি পেসারের টিম বাসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার ছবি দিয়ে ক্যাপশন, ‘গুজরাটের বিপক্ষে প্রস্তুত।’ মোস্তাফিজ ভক্তরা তাকে শুভ কামনাও জানান। কিন্তু একাদশ ঘোষণা হতেই হতাশ হলেন তারা।

মঙ্গলবার দিল্লি টসে হেরে গেছে গুজরাটের কাছে। আগে ব্যাটিংয়ে নামছে তারা। এই ম্যাচে দুই দলই দুটি করে পরিবর্তন এনেছে।

রিশাভ পান্তের স্থলাভিষিক্ত ২০ বছর বয়সী উইকেটকিপার অভিষেক পোরেল আইপিএল ক্যাপ পেয়েছেন। দিল্লির একাদশে অন্তর্ভুক্ত আরেকজন হলেন পেসার আনরিখ নর্কিয়ে।গুজরাট কেন উইলিয়ামসনের জায়গায় নিয়েছে ডেভিড মিলারকে। সাই সুদর্শন খেলবেন বিজয় শঙ্করের বদলে।

লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরে শুরু করেছে দিল্লি। আর চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুভ সূচনা হয় গুজরাটের।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত