আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৫ ছক্কা মেরে শাহরুখের 'পাঠান' রিংকু

৫ ছক্কা মেরে শাহরুখের 'পাঠান' রিংকু

আইপিএলের ইতিহাসে এর আগে অনেক মনে রাখার মতো ইনিংস হয়েছে। কিন্তু রোববার এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। নিশ্চিত হারের মুখ থেকে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে ৩ উইকেটের অভাবনীয় এক জয় এনে দিয়েছেন রিংকু। যেখানে তিনি ৬টি ছক্কা ও এক চারে খেলেন ২১ বলে ৪৮ রানের ক্যামিও। ক্রিকেটের ২২ গজে এভাবেই তো তৈরি হয় রূপকথা।

এমন অবিশ্বাস্য ইনিংসের পর চারদিকে চলছে রিংকুর বন্দনা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান রিংকুকে দিয়েছেন চমৎকার এক উপহার। শাহরুখ খান রিংকুকেই বানিয়ে দিলেন 'পাঠান'। ম্যাচের পর 'পাঠান' সিনেমার পোস্টারে শাহরুখ নিজের মুখ সরিয়ে বসিয়ে দিলেন রিংকুর মুখ।

টুইটারে সেই ছবি পোস্ট করে কিং খান ক্যাপশনে লিখেছেন, 'ঝুমে জো রিংকু!! আমার বেবি রিংকু, নীতিশ, ভেঙ্কটেশ তোমরা সত্যিই সুন্দর। মনে রেখো আর বিশ্বাস রাখ- সেটাই সব। শুভেচ্ছা কেকেআরকে।'

দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোরকেও অভিনন্দন জানিয়েছেন শাহরুখ। তাকে ট্যাগ করে লিখেছেন, 'আপনার হার্টের খেয়াল রাখুন, স্যার।'

শাহরুখের কাছ থেকে 'পাঠান' স্বীকৃতি পেয়ে খুবই খুশি রিংকু। শাহরুখের টুইটটি নিজের ওয়ালে রিটুইট করে রিংকু লেখেন, 'শাহরুখ স্যার, আপনার জন্য ভালোবাসা। প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।'

শুধু শাহরুখই নন, রিংকুর ব্যাটিং তাণ্ডবের প্রশংসায় ভাসছেন শাহরুখ-কন্যা সুহানাও। ক্রীড়াপ্রেমী সুহানা তার ইনস্টাগ্রামে রিংকুর ছবি দিয়ে লেখেন, 'অবিশ্বাস্য।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত