আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল

সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল

ছবি: এলএবাংলাটাইমস

আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে অনুশীলনের জন্য সিলেটে সংক্ষিপ্ত ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। ঈদ-উল-ফিতরের ছুটির পর অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সোমবার (১০ এপ্রিল) জালাল ইউনুস বলেন, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করবো আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলবো চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভালো ছিল।’

তিনি আরও বলেন, ‘২ মে ইংল্যান্ডে পৌঁছাবে দল। এরপর আরও কিছু অনুশীলন সেশন হবে আমাদের। ৫ মে’র পর আমরা একটি অনুশীলন ম্যাচও খেলবো। আমাদের অনুশীলনের জন্য অল্প সময় দিতে চেয়েছিলো কিন্তু আমরা আরও কিছু দিন চেয়েছিলাম। তাই আমরা তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছাবো।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত