আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আইপিএল অভিষেকে কেমন করলেন শচীনপুত্র

আইপিএল অভিষেকে কেমন করলেন শচীনপুত্র

ছবি: এলএবাংলাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। রোববার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী অর্জুনের।

ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন বাঁ-হাতি পেসার অর্জুন। নিজের প্রথম ওভারে ৪ রান দেন তিনি। দ্বিতীয় ওভারে ১৩ রান দেন অর্জুন। দুই ওভারে মোট ১৭ রান দেন শচীনপুত্র। এরপর অবশ্য আর বোলিং করার সুযোগ পাননি অর্জুন। এরপর ব্যাট হাতে নামতে হয়নি অর্জুনকে। ১৬ বল বাকী থাকতেই ৫ উইকেটে জিতে মাঠ ছাড়ে মুম্বাই।

এবারের আইপিএলের নিলামে ৩০ লাখ রুপিতে অর্জুনকে দলে নেয় মুম্বাই। গোয়ার হয়ে ৭টি প্রথম শ্রেণি ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন অর্জুন। এটাই প্রথম বাবার পর ছেলের আইপিএলে খেলার নজির। ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন টেন্ডুলকার। আইপিএলে মোট ৭৮টি ম্যাচ খেলেন তিনি।

১৯৮৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে অবসরের আগে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত