আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করলেন কোহলি

ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করলেন কোহলি

এটা আর কারও অজানা নয় যে, অনেক দিন ধরে যে কথা বন্ধ, এমনকি মুখ দেখাদেখিও প্রায় বন্ধ বলা চলে। এবার সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দূরত্ব তৈরি করলেন বিরাট কোহলি। সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধানকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌরভের ‘ফলো’ তালিকায় এখনও অবশ্য কোহলির নাম দেখা যাচ্ছে। তবে দুই জনের পারস্পরিক সম্পর্কে যে ব্যাপক অবনতি হয়েছে, গত দুই দিনের ঘটনাপ্রবাহে সেটি স্পষ্ট হয়ে গেছে।

খবরে বলা হয়েছে, আইপিএলে শনিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রান তাড়ায় পিছিয়ে থাকা দিল্লি যখন হারের মুখোমুখি দাঁড়িয়ে, তখন বাউন্ডারিতে আমান হাকিম খানের ক্যাচ নেন বিরাট কোহলি। তিনি যেখানে দাঁড়িয়ে ক্যাচ নেন, সেটি ছিল দিল্লি ডাগআউটের সামনের অংশ।

ডাগআউটে অন্যদের সঙ্গে বসা ছিলেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ। ক্যাচ নেওয়ার পর দিল্লি ডাগআউটে সৌরভের দিকে তাকিয়ে কোহলি ‘রক্তচক্ষু’ দৃষ্টি দেন। তাৎক্ষণিকভাবে সৌরভ অবশ্য এর কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে ম্যাচ শেষে ঠিকেই ‘প্রতিক্রিয়া’দেখান সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান।

মাঠ ছেড়ে যাওয়ার সময় কোহলি দিল্লি কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এ সময় সৌরভের সামনে ছিলেন দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং। কোহলি যখন পন্টিংয়ের সঙ্গে হাত মিলিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই সৌরভ পেছন দিয়ে ঘুরে পন্টিংকে টপকে যান, যাতে কোহলির সঙ্গে করমর্দন করতে না হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কোহলির সেই ‘রক্তচক্ষু দৃষ্টি’ এবং সৌরভের ‘এড়িয়ে যাওয়ার’ দৃশ্য। সোমবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের আগের দিন পর্যন্ত ইনস্টাগ্রামে কোহলির ‘ফলো’ তালিকায় ছিলেন সৌরভ। কিন্তু রোববার দেখা গেছে, তালিকায় নেই সাবেক বিসিসিআই সভাপতি। যদিও সৌরভের ইনস্টাগ্রাম ‘ফলো’ তালিকায় আগের মতোই বহাল আছেন কোহলি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত