আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

গোপন তথ্য চেয়ে সিরাজকে অপরিচিত এক ব্যক্তির ফোন

গোপন তথ্য চেয়ে সিরাজকে অপরিচিত এক ব্যক্তির ফোন

আইপিএলে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট (৮) তাঁর। সিরাজ এবার আলোচনায় মাঠের বাইরের এক ঘটনায়। অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে ‘দুর্নীতির প্রস্তাব’ পেয়েছেন ভারতের এই পেসার।

বেঙ্গালুরুর গোপন তথ্য পেতেই এই পেসারকে নাকি ফোন করেছিলেন সেই ব্যক্তি। দেরি না করে সিরাজ সঙ্গে সঙ্গেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) সেই প্রস্তাবের কথা জানিয়েছেন।

সিরাজকে দেওয়া ‘দুর্নীতির প্রস্তাব’কোনো বাজিকরের কাছ থেকে আসেনি। অচেনা সেই লোক মূলত একজন ড্রাইভার। বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘কোনো বুকি সিরাজকে প্রস্তাব দেয়নি। হায়দরাবাদের এক ড্রাইভার, যে ম্যাচে জুয়ায় আসক্ত, তার কাছ থেকে এই প্রস্তাব এসেছে। সে এরই মধ্যে অনেক টাকা হারিয়েছে, পরে সিরাজকে দলের গোপন তথ্য ফাঁস করার জন্য প্রস্তাব দিয়েছে।’

পিটিআই জানিয়েছে, এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘সিরাজ প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে।’
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সিরাজকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল আইপিএলের আগে, ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ চলাকালে। সে সময়ই সিরাজ প্রস্তাবের কথা আকসুকে জানান। যদিও ভারতের অন্য অনেক সংবাদমাধ্যমের দাবি, প্রস্তাবটা এসেছিল আইপিএল চলার সময়েই।

আইপিএলে ফিক্সিংয়ের ঘটনায় শ্রীশান্ত, অঙ্কিত চাভান, অজিত চান্ডিলা গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফিক্সিং নিয়ে বাড়তি সতর্ক আকসু। আইপিএলে প্রতিটি দলের সঙ্গেই থাকেন আকসুর এক কর্মকর্তা। দলের সঙ্গে একই হোটেলে থেকে সংশ্লিষ্ট সবার গতিবিধি নজরে রাখেন।

এ ছাড়া আইপিএলের আগে আকসু কর্মশালার আয়োজনও করে থাকে, যেখানে ক্রিকেটারদের যোগ দেওয়া বাধ্যতামূলক। কর্তৃপক্ষকে প্রস্তাবের কথা না জানালে ক্রিকেটারদের শাস্তির মুখে পড়তে হয়। বাংলাদেশের টেস্টে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ২০১৮ সালে আইপিএল চলাকালে দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে শাস্তির মুখে পড়তে হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত