আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আল নাসরকে জেতাতে পারেননি রোনালদো

আল নাসরকে জেতাতে পারেননি রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপীয় ফুটবল ছেড়েছেন গত ডিসেম্বরে। জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল–নাসরে যোগ দেওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন পর্তুগিজ তারকা বুঝি বিশ্ব ফুটবলের প্রচারের আলো থেকে কিছুটা আড়ালই হয়ে পড়বেন। এখন দেখা যাচ্ছে, ধারণাটা সম্পূর্ণরূপেই ভুল ছিল। ইউরোপীয় ফুটবল থেকে দূরে থাকলেও প্রতিদিনই খবরের শিরোনামে তিনি। সেটি গোল করে কিংবা না করেও।

গতকাল রাতে সৌদি প্রো লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আল–হিলালের কাছে ২-০ গোল হেরে লিগ লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রোনালদোর আল–নাসর। আল–হিলালের বিপক্ষে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। বল কতবার পা দিয়ে ছুঁয়েছেন, সেটি বোধ হয় হাতে গুনে বলে দেওয়া যাবে। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন তিনিই। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে হেড করতে লাফিয়ে তাঁকে রীতিমতো জাপটে ধরে ফেলে দিয়েছেন। এ ঘটনায় হলুদ কার্ড দেখতে হয়েছে রোনালদোকে। এ ঘটনায় হলুদ কার্ড দেখানোই যথেষ্ট কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, রোনালদো মাঠে ফুটবল খেলতে নেমেছিলেন নাকি ‘রেসলিং’।


এই হারে শীর্ষে থাকা আল–ইতিহাদের চেয়ে এখন আল–নাসর পিছিয়ে ৬ পয়েন্টে। লিগের সম্ভাবনা ধরে রাখতে আল–হিলালের বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল রোনালদোর দলের জন্য।

ব্যর্থ এক দিনে রোনালদো হয়তো একটা খবরে খুশিই হতে পারেন। গত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে রদ্রিগোর দুই গোলে জিতে সেমি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগো প্রথম গোলটি করে তাঁর ‘আদর্শ’ রোনালদোর মতোই সেই ‘সাই’ উদ্‌যাপনে মেতেছিলেন। এটি ছিল রোনালদোর প্রতি রদ্রিগোর এক ধরনের শ্রদ্ধা।

আল–নাসরের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ১১টি। বিশ্বকাপের আগে পিয়ার্স মরগানকে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের প্রতি ক্ষোভ ঢেলে দিয়েছিলেন। এর ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয় তাঁকে। এর আগে ২০২১ সালে জুভেন্টাস ছেড়ে তাঁর ‘পুরোনো ডেরা’ ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপটাও খুব ভালো যায়নি। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে ছিলেন না। বিশ্বকাপের শেষ আট থেকে পর্তুগালের বিদায়ের পর মনে করা হয়েছিল, রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার বুঝি শেষ। তবে কিছুদিন আগে ইউরো ২০২৪ বাছাইপর্বে আবারও পর্তুগালের হয়ে খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল রোনালদোরই—১২২!

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত