আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আগামী ম্যাচে বাদ পড়তে পারেন মোস্তাফিজ

আগামী ম্যাচে বাদ পড়তে পারেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান আর তাঁর দল দিল্লি ক্যাপিটালস—সময়টা কারওরই ভালো যাচ্ছে না। এবারের আইপিএলে একমাত্র দল দিল্লি, যারা এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। টানা পাঁচ হারে স্বাভাবিকভাবেই এ মুহূর্তে তারা পয়েন্ট তালিকার সবশেষ স্থানে আছে।

সেই সঙ্গে আছে আগেভাগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কাও। মোস্তাফিজও দলকে জয় পেতে তেমন একটা সাহায্য করতে পারেননি। বরং বলা যেতে পারে টানা দুই ম্যাচে মোস্তাফিজ অনেকটাই ব্যর্থ হয়েছেন। যে কারণে দিল্লির ষষ্ঠ ম্যাচে কলকাতার বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন বাংলাদেশি পেসার, এমনটাই মনে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

মোস্তাফিজ নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচের ১৯তম ওভারে মোস্তাফিজকে দুই ছক্কা মেরে জয়ের অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় মুম্বাই। 

অবশ্য ৬৫ রানে ব্যাট করা রোহিত শর্মাকে আউট করে মোস্তাফিজই দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন। সেই বিবেচনাতেই এই বাঁহাতি পেসার সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তবে মোস্তাফিজের জন্য সেই দিনটি ছিল ভুলে যাওয়ার মতোই। ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি। ওভারপ্রতি ১৩.৭০ করে রান দিয়েছিলেন, যা দিল্লি বোলারদের মধ্যে সর্বোচ্চ।

দিল্লির ব্যাটসম্যানদের রানখরাও মোস্তাফিজের দল থেকে বাদ পড়ার সম্ভাবনা বাড়িয়েছে। ধারাবাহিকভাবে ওপেনিং পজিশনে ব্যর্থ হচ্ছেন পৃথ্বী শ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান পেলেও তাঁর স্ট্রাইকরেট অনেক আলোচনার জন্ম দিচ্ছে। মিচেল মার্শরাও এখনো নিজেদের মেলে ধরতে পারেননি। সে কারণেই দলে মোস্তাফিজের পরিবর্তে একজন বিদেশি ব্যাটসম্যানকে বিবেচনা করতে পারে দিল্লি। আকাশ চোপড়ার মতে সেই ব্যাটসম্যান হতে পারেন রাইলি রুশো।

নিজের ইউটিউব চ্যানেলে এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘আমি দলে দুটি পরিবর্তন দেখতে চাই। কৌশলগত পরিবর্তন এনে অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিংয়ে পাঠাও। আর মোস্তাফিজের জায়গায় রাইলি রুশোকে খেলাও। তিনজন বিদেশি ব্যাটসম্যান খেললে এই দলটার ভালোই হতে পারে। বিদেশি একমাত্র বোলার হিসেবে থাকবেন আনরিখ নর্কিয়া, বাকি সব বিদেশি ব্যাটসম্যান। বোলিং তাদের ঠিকঠাকই আছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত