আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

শেষ ওভারের রোমাঞ্চে অবিশ্বাস্য জয় গুজরাটের

শেষ ওভারের রোমাঞ্চে অবিশ্বাস্য জয় গুজরাটের

আইপিএল সাক্ষী হলো আরেকটা দুর্দান্ত ম্যাচের। পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর নতুন বিজ্ঞাপন হয়ে থাকল গুজরাট টাইটান্স। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় লখনৌ সুপার জায়ান্টসকে ৭ রানে হারাল গুজরাট। বলা ভালো কেএল রাহুলের লখনৌয়ের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিল হার্দিক পান্ডিয়ারা।

অনায়াস জেতার মতো ম্যাচ ছিল লখনৌয়ের জন্য। লো স্কোরিং প্রতিরোধহীন ম্যাড়ম্যাড়ে ম্যাচ দেখতে বসে গ্যালারিতেও হয়তো কেউ অলস সময় কাটাচ্ছিল। কিন্তু এমন ম্যাচই হঠাৎ জমল। গড়াল শেষ ওভার পর্যন্ত। জয়ের জন্য শেষ ৬ বলে লখনৌয়ের চাই ১২ রান। উইকেটে তখনো দিনের সর্বোচ্চ স্কোরার রাহুল। তবে বল হাতে আরেকবার জাদু দেখালেন মোহিত শর্মা। অভিজ্ঞ এই পেসার শুরুর ৩ বলে দুই উইকেট নিয়ে কার্যত ম্যাচটা শেষ করে দিয়েছিলেন। এরপর আরও দুটি রানআউটে লখনৌয়ের কফিনে শেষ পেরেকটাও ঠুকে যায়। শেষ ওভারের নাটকীয়তায় কার্যত হারতে বসা ম্যাচ জিতে নিল গুজরাট।

শনিবার (২২ এপ্রিল) ঘরের মাঠে রাহুলদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটকে মাত্র ১৩৫ রানে আটকে দেওয়ার পর ব্যাট করতে নেমে দ্রুতই এগোচ্ছিল লখনৌ’র ইনিংস। জয়টা ভাবা হচ্ছিল সময়ের অপেক্ষা কেবল। কিন্তু কে জানতো এদিন চিত্রনাট্যটা এমন বদলে যাবে!

ক্যারিবীয় দানব কাইল মায়ার্সকে নিয়ে ঝোড়ো শুরু করেন রাহুল। দলীয় ৫৫ রানের মাথায় মায়ার্স (২৪) রানে ফিরলেও ক্রিজে জমে যান রাহুল। তবে শেষ ওভার পর্যন্ত থেকেও ম্যাচ শেষ করে আসতে পারলেন না রাহুল। মোহিত শর্মার বলে জয়ন্ত যাদবের হাতে ক্যাচ দিয়ে একেবারে শেষ মুহূর্তে সাজঘরে ফেরেন রাহুল। আউট হওয়ার আগে করেন ৬১ বলে ৬৮ রান। গুজরাটের হয়ে সর্বোচ্চ দুই উইকেট করে পান মোহিত ও নুর আহমেদ।

একা লড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েও জেতাতে পারলেন না রাহুল।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় গুজরাট। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ছন্দে থাকা শুভমান গিল। তাকে শূন্য রানে ফেরান ক্রুণাল পান্ডিয়া। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ঋদ্ধিমান সাহা। লখনৌয়ের মন্থর পিচে অবশ্য ধীরেসুস্থেই এগোচ্ছিলেন তারা দুজন। আসরের প্রথম অর্ধশতরান হয়ে যেতে পারত ঋদ্ধির। অল্পের জন্য তা হয়নি। ৩৭ বলে ৪৭ রান করে ফেরেন। অফস্টাম্পের বাইরে লোপ্পা বল ফেলেছিলেন ক্রুণাল। ঋদ্ধি ছয় মারতে গিয়েছিলেন। কিন্তু শটে জোর ছিল না। লং অনে সহজ ক্যাচ নেন দীপক হুডা।

ঋদ্ধি যাওয়ার পরের ওভারেই অভিনব মনোহরকে হারায় গুজরাট। বড় রান করতে পারেননি বিজয় শঙ্করও (১০)। এই অবস্থায় দলের রান তোলার ভার নিজের কাঁধেই তুলে নেন হার্দিক। শেষের দিকের ওভারগুলোতে বোলারদের ওপর চড়াও হন গুজরাট কাপ্তান। রবি বিষ্ণোইয়ের ১৮তম ওভারে ওঠে ১৯ রান। শেষ ওভারের প্রথম বলেই মার্কাস স্টয়নিসকে ছয় মেরেছিলেন হার্দিক। তবে দ্বিতীয় বলেই আউট হয়ে যান। তবে সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৬৬ রান করে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন ঠিকই।

শেয়ার করুন

পাঠকের মতামত