আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাবর জানেই না কিভাবে নেতৃত্ব দিতে হয় : কামরান আকমল

বাবর জানেই না কিভাবে নেতৃত্ব দিতে হয় : কামরান আকমল

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের পেছনে লেগেছে দেশটির সাবেক ক্রিকেটারদের একাংশ। সেই দলে এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিউইরা ২-২ ফলে সিরিজ ড্র করে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণে বাবরকে তুলাধোনা করে ছাড়েন কামরান, ‘তাদের ভুলের কথা বললে তারা কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলে এবং আমরা সমালোচনা করছি বলে অভিযোগ তোলে। কিন্তু আমাদের মনোযোগ তো তার নেতৃত্বে, পারফরম্যান্সে নয়। তাদের প্রতি আমরা অন্ধ নই!’

কামরান আরও বলেন, ‘চার বছর দায়িত্বে থেকেও সে (বাবর আজম) জানে না কিভাবে অধিনায়কত্ব করতে হয়! এমনকি সে এটাও জানে না যে কোন সময়ে কোন বোলারকে আক্রমণে আনতে হয়। ক্রিজে দুই ব্যাটসম্যানই যখন বাঁহাতি, তখন ইফতিখার আহমেদকে বোলিংয়ে আনাই হতো যৌক্তিক। কিন্তু আমরা দেখলাম, লেগ স্পিনার শাদাব খানকে বোলিংয়ে আনা হলো এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাকে তুলাধোনা করে ছাড়ল। একই ভুল বারবার করে তারা ম্যাচ হেরে যাচ্ছে, এটা মোটেও বিস্ময়কর নয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত