আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পদত্যাগ করলেন রোনালদোকে কেনা আল নাসর সভাপতির

পদত্যাগ করলেন রোনালদোকে কেনা আল নাসর সভাপতির

মৌসুম এখনও শেষ হয়নি। তবে আল নাসরের কিছুই না জেতার বিষয়টি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। সৌদি প্রো লিগে দ্বিতীয় অবস্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা দলের চেয়ে সমান ২৪ ম্যাচ শেষে পিছিয়ে ছয় পয়েন্টে।

ওদিকে সৌদি কিং কাপ অব চ্যাম্পিয়ন্স থেকে সেমিফাইনালে বিদায় নিয়েছে আল নাসর। সৌদি সুপার কাপ শেষ হয়েছে শেষ চারে। হতাশার মৌসুম কাটানোর দায় নিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট মুসাইলি আল মুয়াম্মার পদত্যাগপত্র জমা দিয়েছেন।


সংবাদ মাধ্যম সৌদি গেজেত্তা এমনই দাবি করেছে। অথচ তিনিই সাফল্যের নিশ্চয়তা দিয়ে দুইশ’ মিলিয়ন ডলার বেতনে চুক্তি বাতিল জনিত কারণে ফ্রি এজেন্টে হয়ে পড়া পর্তুগিজ তারকা রোনালদোকে সৌদি লিগে এনেছিলেন।

সংবাদ মাধ্যমের মতে, মুয়াম্মার নিয়ম অনুযায়ী সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এবং আল নাসরের বর্তমান পরিচালকদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগ করতে পারে ক্লাবটি।

রোনালদো প্রো লিগে যোগ দিয়ে শুরুর দিকে কিছু কিছু ম্যাচে ঝলক দেখালেও এখন হতাশ করছেন ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তদের। দুই সেমিফাইনালে হারের সাক্ষী হয়েছেন সিআরসেভেন। লিগে চলতি মৌসুমে তিন হার ও পাঁচ ম্যাচে ড্র করেছে আল নাসর। একটি হার ও চার ড্র হয়েছে রোনালদো আসার পর।

শুধু ফলাফল হতাশার নয় রোনালদোর আচরণও হতাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তদের। সতীর্থদের ওপর মাঠে চিৎকার করে, প্রতিপক্ষকে রেসলিং স্টাইলে ফাইল করে, অশোভন ইঙ্গিত করে এবং প্রতিপক্ষের ফুটবলারের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। তার কারণে আল নাসরের কোচ চাকরি হারিয়েছেন। এবার সরে গেলেন ক্লাবের সভাপতি।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত