আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আইপিএল অধ্যায় দুঃস্মৃতি হয়ে থাকল লিটনের

আইপিএল অধ্যায় দুঃস্মৃতি হয়ে থাকল লিটনের

যাওয়ার আগে বলে গিয়েছিলেন– ‘ম্যাচে সুযোগ না মিললে মাঠ দেখব।’ হয়তো হালকাভাবে বলেছিলেন তা, কিন্তু মনে কি আশা ছিল না তাঁর? ছিল বলেই তো ৫ মে পর্যন্ত আইপিএলে থাকার ছাড়পত্র নিয়ে রেখেছিলেন বিসিবির কাছ থেকে। কথা ছিল আইপিএল থেকেই ইংল্যান্ডে যাবেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। কিন্তু তা আর হলো না, গতকালই দেশে ফিরে আসতে হলো লিটনকে। কলকাতা নাইট রাইডার্স যদিও বিবৃতি দিয়ে তাঁর দেশে ফেরার কারণ ব্যাখ্যা করেছে। তারা জানিয়েছে, ‘পারিবারিক মেডিকেল ইমার্জেন্সির কারণে লিটন দাসকে আজ (গতকাল) বাংলাদেশে ফিরতে হচ্ছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

পারিবারিক সংকটের ব্যাপারে জানতে লিটনকে ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। আর এ ব্যাপারে বিসিবি কর্তৃপক্ষও অবহিত নয়।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, গতকাল দুপুরে ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছিলেন লিটন। হঠাৎই নাকি বাড়ি থেকে বার্তা আসায় দেশে ফিরতে হয় তাঁকে। আজ গুজরাটের বিপক্ষে ম্যাচে নাকি লিটনকে একাদশে রাখার সুযোগ ছিল।

গত ১৯ দিন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থেকে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ মিলেছে তাঁর। দিল্লির বিপক্ষে সেই ম্যাচে ৪ রান করার পর দুটি স্টাম্পিং মিস করে পরের ম্যাচগুলোতে আর বিবেচনায় আসেননি লিটন। অতীতে তাঁর মতো আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল আর মাশরাফি বিন মুর্তজাও একটি করে ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি। তামিম ফিরে এসেছিলেন কোনো ম্যাচ খেলতে না পেয়ে।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সেই তিক্ত অভিজ্ঞতা এবার লিটনকেও সইতে হলো। দুঃস্মৃতি হয়ে থাকল তাঁর আইপিএল সফর। ৫০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাঁকে। সাকিবও ছিলেন কলকাতাতেই। কিন্তু টুর্নামেন্টের বেশিরভাগ সময় থাকতে না পারবেন না বলে সাকিবকেই তারা অনুরোধ করেছিল সরে যেতে। সাকিব সরে যাওয়ার পর কেকেআর বিবৃতি দিয়েছিল, ‘ব্যক্তিগত কারণে অংশ নিতে পারবেন না সাকিব’। লিটনের বেলাতেও বিবৃতি দিয়েছে তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত