আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল

ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট দল

বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ খেলতে দুই ভাগে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলা হলেও প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সফরে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে দু’দল।

এ সিরিজ খেলতে বাংলাদেশে দলের একটি অংশ রোববার রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। কোচিং ও সাপোর্ট স্টাফের বেশিরভাগ সদস্য রয়েছেন এই গ্রুপে। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বি। সঙ্গে ছিলেন কোচিং স্টাফের ৪ জন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও টিম ম্যানেজার নাফিস ইকবালও রাতের ফ্লাইটে ইংল্যান্ডে যান। তবে ওই ফ্লাইটে যাননি অধিনায়ক তামিম ইকবাল। তিনিসহ স্কোয়াডের বাকিরা বিমান ধরেন আজ।

আজ সকাল সোয়া ১০টার ফ্লাইটে তামিমের নেতৃত্বে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয় জাতীয় দলের দ্বিতীয় গ্রুপ। তামিমের তার সঙ্গে আছেন মশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজসহ অধিকাংশ ক্রিকেটার। দুটি ফ্লাইটে ১২ জন ক্রিকেটার ইংল্যান্ড গেলেন।

পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফেরা লিটন কুমার দাস ২ মে ইংল্যান্ডের বিমান ধরতে পারেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও একই দিন ভারত থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ দল গোছাতে বড় ভূমিকা রাখবে এ সিরিজটি। তাওহিদ হৃদয়রা বিদেশে কেমন খেলেন, তার ওপর নির্ভর করবে বিশ্বকাপ দলে তাদের থাকা-না থাকা।

ওয়ানডে সিরিজের আগে হবে একটি প্রস্তুতি ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচে তামিম, মুশফিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। ৫ মে আন-অফিসিয়াল ম্যাচটি ক্লোজ ডোর স্টেডিয়ামে খেলবে দুই দল। ৯ মে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত