আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যে তিন খেলোয়াড়ে চোখ পিএসজির মেসির বিকল্প হিসেবে

যে তিন খেলোয়াড়ে চোখ পিএসজির মেসির বিকল্প হিসেবে

অনুমোদন ছাড়া পর্যটন দূতের ভূমিকায় সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞার মুখে পড়েন লিওনেল মেসি। একইসঙ্গে পরবর্তী মৌসুমে তার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন না করারও ঘোষণা দেওয়া হয়। তাই বলা যায়, মেসি-পিএসজির সম্পর্ক কার্যত এখানেই শেষ।

এরই মধ্যে মেসির বিকল্প খুঁজতে তোড়জোড় শুরু করেছে ফরাসি ক্লাবটি। মেসি অধ্যায় ভুলে সামনে তাকাতে চায় তারা। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসছে তিন ফুটবলারের নাম।


স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, মেসির বিকল্প হিসেবে পিএসজির পছন্দের তালিকায় ওপরের দিকে আছে নাপোলির ৩৩ বছর পর সিরি আ শিরোপা জয়ের নায়ক ভিক্টর ওসিমেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৭ ম্যাচে ২২ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল।

তবে পিএসজির জন্য ওসিমেনকে পাওয়া খুব একটা সহজ হবে না। কারণ, নাইরেজিয়ার তরুণ এই স্ট্রাইকার পেতে ইতোমধ্যে হাত বাড়িয়েছে বেশ কয়েকটি বড় ক্লাব। যাদের মধ্যে অন্যতম প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড।

পিএসজিতে মেসির বিকল্প হিসেবে পছন্দের দ্বিতীয়তে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। ২৩ বছর বয়সী এই পর্তুগিজ এই স্ট্রাইকার দুর্দান্ত ফর্মে আছেন। ২০০৭ সালের পর মিলানের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার অন্যতম নায়কও তিনি। মৌসুমে সব মিলিয়ে ১৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি।

আর্জেন্টাইন মহাতারকার বিকল্প হিসেবে পছন্দের তিনে আছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রানদাল কোলো মুয়ানি। ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেছেন মুয়ানি।

শেষ পর্যন্ত কাকে দিয়ে মেসির অভাব পূরণ করবে পিএসজি, তা সময়ই বলে দেবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত