আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

৩ বারের অলিম্পিক স্বর্ণ জয়ী টোরির মৃত্যু

৩ বারের অলিম্পিক স্বর্ণ জয়ী টোরির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

জীবন যে বড়ই অনিশ্চিত! মৃত্যু কখন কার দুয়ারে, কে জানে। মাত্র ৩২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট টোরি বউয়ি। অলিম্পিক গেমসে তিনটি স্বর্ণ রয়েছে টোরির ঝুলিতে।

গত মঙ্গলবার (০২ মে) সেই টোরির ফ্লোরিডার বাড়িতে তার মৃত দেহ পাওয়া গেছে। টোরির ম্যানেজমেন্ট কোম্পানি তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তবে কীভাবে মৃত্যু সেটা জানায়নি।

আইকন ম্যানেজমেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা একজন ক্লায়েন্ট, প্রিয় বন্ধু, মেয়ে এবং বোনকে হারালাম। টোরি একজন চ্যাম্পিয়ন ছিলেন। খুব উজ্জ্বল হয়ে জ্বলেছিল যে আলো! আমাদের হৃদয় সত্যিই ভেঙে গিয়েছে। আমাদের প্রার্থনা রইল ওর পরিবার, বন্ধু-বান্ধব এবং যারা টোরিকে ভালোবাসতেন।’

বেশ কয়েক দিন ধরেই টোরির কোনো খোঁজখবর ছিল না। না তাকে দেখা যাচ্ছিল, না তার ব্যাপারে কিছু জানা যাচ্ছিল। স্থানীয় প্রশাসন টোরির খোঁজ করতে গিয়েই দেহ উদ্ধার করে। তবে টোরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

২০১৬ রিও অলিম্পিকে টোরি তিনটি পদক পেয়েছিলেন। ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন টোরি। রুপার পদক এসেছিল ১০০ মিটার রিলেতে এবং ব্রোঞ্জ জয় করেন ২০০ মিটার লড়াইয়ে।

২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের লংজাম্পে চতুর্থ হয়েছিলেন টোরি। ২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে টোরি ৪*১০০ মিটার ও ১০০ মিটারে সোনা জিতেছিলেন। ২০২২ সালে শেষবার আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টোরি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত