আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিভারপুল কোচকে

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে  লিভারপুল কোচকে

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পর রেফারি পল টিয়েরনির সমালোচনা করায় শাস্তি পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিভারপুল কোচকে। একই সঙ্গে ক্লপকে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

লিগে আগামী রবিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি।

গত মাসে টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ গোলে জেতে লিভারপুল। ৯৪তম মিনিটে জয়সূচক গোলের পর উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিশিয়ালের সামনে গিয়ে কিছু একটা বলেন ক্লপ। এজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, তাদের নিয়ে হয়তো কোনো ‘সমস্যা’ আছে ইংলিশ রেফারি টিয়েরনির।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত