আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যে কারণে এশিয়া কাপ আয়োজন করতে চায় না বিসিবি

যে কারণে এশিয়া কাপ আয়োজন করতে চায় না বিসিবি

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু আসরটি হাইব্রিড নাকি নিরপেক্ষ ভেন্যুতে হবে ওই সিদ্ধান্ত এখনও দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

বিষয়টি নির্ভর করছে ভারতের ওপর। ‘বিগ ব্রাদার’ যেভাবে চাইবে, এসিসি সেভাবেই সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমান, নিরপেক্ষ ভেন্যুতে হবে আসরটি।

কারণ হাইব্রিড মডেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবার নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কাতার নাকি ইংল্যান্ড হবে তা নিয়েও আছে নানা গুঞ্জন। এই জটিলতা থাকত না বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনে রাজি হলে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে ঢাকায় এশিয়া কাপ করার প্রস্তাব করা হলে বিসিবি তা প্রত্যাখান করেছে। কারণ ওই সময় বৃষ্টির হওয়ার সম্ভাবনা প্রবল।

এশিয়া কাপ আয়োজনের বিষয়ে পাপন বৃহস্পতিবার বলেন, ‘আমাদের (পিসিবি থেকে) প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে তো ওই সময় বৃষ্টি থাকবে। টি-২০ হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওই সময়ে আমার মনে হয় না ওয়ানডে খেলা সম্ভব হবে। আমাদের যখন প্রস্তাব করা হয়েছিল তখনই বলেছি, বাংলাদেশে ওই সময়ে বৃষ্টি থাকবে, খেলা সম্ভব হবে না।’

এশিয়া কাপ কোথায় ও কীভাবে হবে তার ধারণাও দিয়েছেন পাপন, ‘এসিসি এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। মনে হচ্ছে, এশিয়া কাপ হবে। কোথায় হবে এটা এখনও বলা মুশকিল। আসরটি হাইব্রিড অথবা যে কোনো এক দেশে হতে পারে। হাইব্রিড মডেলে হলে সেটা হবে পাকিস্তান এবং আরব আমিরাতে। একটি দেশে হলে শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত