আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পিএসজিতে থাকবেন না এমবাপ্পেও

পিএসজিতে থাকবেন না এমবাপ্পেও

লিওনেল মেসি আগামী জুনে পিএসজি ছাড়বেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টা একপ্রকার নিশ্চিত। নেইমার জুনিয়রও মৌসুম শেষে প্যারিস ছাড়তে পারেন।

বার্সার সাবেক এই দুই তারকা চলে গেলে এমবাপ্পেই হবে পিএসজির মূল শক্তি। তবে ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, এমবাপ্পেও নাকি পিএসজিতে বেশিদিন থাকতে চান না।

গত বছর ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যেটি শেষ হবে ২০২৫ সালে। পরবর্তীতে জানা যায়, এমবাপ্পের সঙ্গে চুক্তি সময় একটা শর্ত দিয়ে দেয় পিএসজি। মূলত, পিএসজি এমবাপ্পের সঙ্গে চুক্তি করে দুই বছরের জন্য। শর্ত হল, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেই শর্ত এমবাপ্পেকে চালু করতে হবে চলতি বছরের জুলাইয়ের মধ্যে। এই সময়ের পর এই শর্ত আর বহাল থাকবে না।

তবে লেকিপ জানিয়েছে, সেই শর্তটি চালু করার কোনো ইচ্ছা নেই এমবাপ্পের। যদি তাই হয়, আগামী বছরই পিএসজির হয়ে শেষ বছর ফরাসি ফরোয়ার্ডের। এমনটি হলে ২০২৩–২৪ মৌসুমের পর এমএনএম ত্রয়ীর কেউই হয়তো থাকবেন না প্যারিসে!



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত