আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ধোনির হাঁটুতে অস্ত্রোপচার

ধোনির হাঁটুতে অস্ত্রোপচার

সদ্যসমাপ্ত আইপিএলে বাম হাঁটুর চোটে ভুগছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই চোট নিয়েই খেলেছেন আইপিএল। দলকে করেছেন চ্যাম্পিয়ন। আইপিএল শেষ করে আর দেরি করেননি তিনি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর হাঁটুতে অস্ত্রোপচারও করালেন ভারতের এ তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৪১ বছর বয়সি ধোনির বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। খবর পিটিআইয়ের।চেন্নাইয়ের এক মুখপাত্র বলেছেন, হ্যাঁ, বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

ওই মুখপাত্র যোগ করেছেন, তিনি ভালো আছেন এবং আগামী দুই-এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। বিস্তৃত পরিসরে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে তিনি কয়েক দিন বিশ্রামে থাকবেন। আশা করা হচ্ছে, পরের আইপিএলে খেলতে ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন তিনি।

গত সোমবার আহমেদাবাদে আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। প্রতিযোগিতার ইতিহাসে এটি তাদের পঞ্চম শিরোপা। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এখন তারা যৌথভাবে আইপিএলের সফলতম দল। শিরোপা জেতার পর মুম্বাইয়ে উড়ে যান ধোনি। সেখানে গিয়ে তিনি বিসিসিআইয়ের মেডিকেল প্যানেলের চিকিৎসক দীনশ পার্দিওয়ালার কাছ থেকে পরামর্শ নেন।

চোট নিয়ে ২০২৩ আইপিএলে খেললেও উইকেটকিপিংয়ের সময় ধোনি ছিলেন সাবলীল। কোনোরকম অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি তাকে। তবে চোটের কারণে সাধারণত নিচের দিকে ব্যাটিংয়ে নামতে দেখা যায় তাকে। রান নেওয়ার জন্য উইকেটের মধ্যে দৌড়ানোর সময়ও তাকে স্বাচ্ছন্দ্য লাগেনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত