আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্টিত

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্টিত

ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ।

ভারত-অস্ট্রেলিয়া দুদলেরই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। নেই শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের গৌরব। এবার শক্তিশালী এই দুই দলের সামনে সুযোগ প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলার। সেই লক্ষ্যে ইংল্যান্ডের ওভালে ফাইনালে অসিদের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি ভারত। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ফিরতে হয়েছে খালি হাতে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ টিম ইন্ডিয়ার। ছেড়ে কথা বলতে নারাজ অসিরাও। ভারতকে হারিয়ে দুই বছরের জন্য পেতে চায় টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট।

কোহলি-রোহিতরা দেশের মাটিতে সাদা পোশাকে আধিপত্য দেখালেও বিদেশের মাটিতে পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। এর ওপরে ইংল্যান্ডের কন্ডিশনে অস্ট্রেলিয়ার অতীত পরিসংখ্যান ভারতের জন্য চিন্তার কারণ। তবে প্রায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ২ সপ্তাহের মতো সময় পেয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ফাইনালে যে দল জিতবে আগামী দু’বছরের জন্য টেস্ট শ্রেষ্ঠত্বের তকমার সঙ্গে পাবে ১৬ লাখ ডলার প্রাইজ মানি, যেখানে পুরো ফাইনালে দু’দলের মোট পুরস্কার ২৫ লাখ ডলার।

ওভালের কন্ডিশন বিবেচনায় রেখে একাদশে সুযোগ পাননি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাবিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স , নাথায় লায়ন ও স্কট বোল্যান্ড।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত