আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আফগানদের টেস্ট দল ঘোষণা, নেই রশিদ খান

আফগানদের টেস্ট দল ঘোষণা, নেই রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে রশিদকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করলো আফগানিস্তান ।

বাংলাদেশের জন্য স্বস্তিরই বলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে ম্যাচসেরা রশিদ খানের স্পিন ছোবলেই দিক হারিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। চার বছর আগের সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তারকা এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। স্পিনের সেরা অস্ত্রকে ছাড়াই এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আসবে আফগানরা।

বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে রাখা হয়নি রশিদকে। কী কারণে তিনি দলে নেই, তা অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চোটের কারণে রশিদকে দলে নেয়া হয়নি।

কিছুদিন আগে চোটে পড়া রশিদ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে তৃতীয় ওয়ানডে খেললেও টেস্ট খেলার মতো অবস্থায় নেই আফগানদের বোলিং আক্রমণের কাণ্ডারী। এ কারণেই হয়তো তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আফগানিস্তান।

২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টের একাদশে থাকা ৬ জন এবারও আফগানিস্তানের দলে আছেন। তারা হলেন হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই ও জহির খান এবারও আসছেন বাংলাদেশ সফরে।

চার বছর আগের সেই ম্যাচে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন রশিদ, এবার হাশমতউল্লাহর নেতৃত্বে খেলবে তারা। এবারের দলে নতুন মুখ হিসেবে আছেন বেশ কয়েকজন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান বাহির শাহ, দুই পেসার ইব্রাহিম আব্দুল রাহিমজাই, নিজাত মাসৌদ, তরুণ লেগ স্পিনার ইজহারুল-হক নাভিদ ও পেস অলরাউন্ডার করিম জানাত।

বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। আগামী ১০ জুন বাংলাদেশে আসবে তারা। টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে। টেস্ট শেষে হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে আফগানিস্তান। ঈদের বিরতির পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১ জুলাই আবার বাংলাদেশ আসবে তারা।

আফগানিস্তান টেস্ট স্কোয়াডঃ

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।

রিজার্ভ: জিয়া-উর-রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত