আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

লাতিন সেরার পুরস্কার পেলেন স্কালোনি

লাতিন সেরার পুরস্কার পেলেন স্কালোনি

শুরুতে ছিলেন সাম্পাওলির সহকারী। এরপর আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। যাকে নিয়ে স্বয়ং ম্যারাডোনাও নাক ছিটকিয়েছেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত থেকে পাকাপাকি আলবেলিস্তেদের দায়িত্ব পান স্কালোনি। সেই থেকে শুরু, তার অধীনে কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এক বছর পর আর্জেন্টিনা জেতে বিশ্বকাপও।

তার ছোঁয়ায় সোনার ট্রফি স্পর্শ করার সৌভাগ্য হয় মেসি-ডি মারিয়াদের। এরপর একের পর এক পুরস্কার জেতেন মেসিদের এই গুরু। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগের ভোটে সেরা কোচ নির্বাচিত হন তিনি। এরপর ফিফার বর্ষসেরার পুরস্কারও জেতেন তিনি। গত মার্চে নির্বাচিত হন আমেরিকার বর্ষসেরা কোচ। মেসিদের চীন সফরের আগে লাতিন সেরার এই পুরস্কার গ্রহণ করেন স্কালোনি।

২০৮ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন লিওনেল স্কালোনি। দ্বিতীয় হওয়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা ভোট পান মাত্র ৩৫টি। অর্থাৎ, ৭২টি ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি।

পুরস্কারের আকার নিয়ে রসিকতা করলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। তিনি বলেন, স্বীকৃত এমন পুরস্কার আমাকে গর্বিত করে। খেলোয়াড়, কোচিং স্টাফদের কাজের ফলাফল এটি।'

স্কালোনি আরো বলেন, শুধু শিরোপা জিতলেই কোচ খেলোয়াড়দের মূল্য দিতে হবে না। এমন অনেক সময় আছে যখন আপনি সবকিছু ঠিক ভাবে করেন কিন্তু জিততে পারেন না। দুর্ভাগ্যবশত, এই পৃথিবীতে আমরা শুধু বিজয়ীকে পুরস্কৃত করি। এমন অনেক সময় আছে যখন আমরা জিততে পারিনি। ২০১৯ কোপা আমেরিকাতেও আমরা হেরেছি।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত