আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিজ গেইলের বিলাসী উদ্দাম জীবন

ক্রিজ গেইলের বিলাসী উদ্দাম জীবন

ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারই
আমোদপ্রিয়। তাঁদের অনেকেই উপলক্ষ
খোঁজেন আনন্দ-উল্লাসে মেতে ওঠার। টি-
টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ক্রিস
গেইল অবশ্য আমুদে জীবনযাপনের দিক দিয়ে
ছাড়িয়ে গেছেন সবাইকে। বিশ্বজুড়ে বিভিন্ন টি-
টোয়েন্টি লিগ খেলে তিনি যেমন প্রচুর অর্থ
উপার্জন করছেন, তেমনি মেতে উঠেছেন
উদ্দাম জীবনযাপনে।
স্বদেশ জ্যামাইকায় গেইল বানিয়েছেন এক
বিলাসবহুল বাড়ি। বাড়ি না বলে প্রাসাদ বলাই অবশ্য
ভালো! সেখানে সময় পেলেই বন্ধু-বান্ধবদের
নিয়ে তিনি মেতে ওঠেন উল্লাসে। আধুনিক
জীবনযাপনের সব উপকরণ যে সেখানে আছে,
তা আর বলার অপেক্ষা রাখে না।
Advertisement
তবে গেইল সবাইকে অবাক করে দিয়েছেন
নিজের বাড়িতে একটা স্ট্রিপ ক্লাব বানিয়ে। নগ্ন-
নৃত্যের এই ক্লাবগুলো সাধারণত দেখা যায় উন্নত
বিশ্বের বড় বড় শহরে। ইনস্টাগ্রামে এই স্ট্রিপ
ক্লাবের ছবি পোস্ট করে গেইল লিখেছেন,
‘আপনার বাড়িতে যদি কোনো স্ট্রিপ ক্লাব না
থাকে, তাহলে আপনি কোনো ক্রিকেটারই নন।
আমি চাই, আমার বাড়িতে এসে অতিথিরা যেন সময়টা
উপভোগ করতে পারেন।’
বড়সড় একটা সুইমিংপুল আর ব্যায়ামাগার তো আছেই।
এ ছাড়া শোবার ঘরটি গেইল বানিয়েছেন বিশেষ
কায়দায়। বিছানার ওপরের ছাদের পুরোটা আয়নায় ঢাকা।
গেইলের ভাষায় যেটা ‘হাংকি পাংকি’ বিছানা। শুধু বাড়ি নয়,
গাড়িও তাঁর খুব পছন্দ। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের দামি
গাড়িগুলোর ছবি পোস্ট করে থাকেন এই
আক্রমণাত্মক ব্যাটসম্যান।
গেইলের বর্ণিল জীবনযাপন ইদানীং খেলার
মাঠেও প্রতিফলিত। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি
টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে সোনালি রঙের ব্যাট
হাতে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। এ
ক্ষেত্রেও তিনি অনন্য। গেইলের আগে আর
কোনো ক্রিকেটারকে এমন সোনালি রঙের
ব্যাট ব্যবহার করতে দেখা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত