আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইতালির নতুন কোচ পিরলো

ইতালির নতুন কোচ পিরলো

ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন বড় সম্ভাবনা নিয়ে। জুভেন্টাসের মতো দলের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। কিন্তু সেই যাত্রা মোটেই মনে রাখার মতো হয়নি। বাস্তবতা বুঝেছেন খুব অল্প সময়ের মধ্যেই। ব্যর্থতার দায়ে এক মৌসুম পরেই ছাঁটাই করা হয় ইতালির বিশ্বকাপজয়ী এই তারকাকে।

এরপর এক বছর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি পিরলো। ২০২২ সালের শুরুতে চলে যান তুরস্কের ক্লাব ফেইথ কারাগুমরুখে। এই ক্লাবের হয়ে এক বছর কাটানোর পর গত মে মাসে মৌসুম শেষ হওয়ার আগে আবার ছাঁটাইয়ের মুখে পড়তে হয় এই কিংবদন্তি মিডফিল্ডারকে। এখন আবার ইতালির ক্লাবে ফিরে এসেছেন পিরলো। দুই বছরের জন্য সিরি ‘বি’র ক্লাব সাম্পদোরিয়ার দায়িত্ব নিয়েছেন পিরলো।
গত মৌসুমটা খুব বাজে শেষ করেছেন সাম্পদোরিয়া। ৩৮ লিগ ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে তারা। এ ছাড়া ১০টি ড্রয়ের বিপরীতে হার ছিল ২৫ ম্যাচে। লিগ টেবিলে দলটির জায়গা হয়েছে সবার নিচে, যার কারণে সিরি ‘বি’তে নেমে গেছে সাম্পদোরিয়া। দলের এমন বাজে অবস্থার কারণে অনুমেয়ভাবেই যেতে হয়েছে কোচ দেজান স্তানকোভিচ। এখন ক্লাবের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সামনে পড়েছেন পিরলো।

জুভেন্টাস ও কারাগুমরুখের হয়ে শিরোপা বিবেচনায় ব্যর্থ হলেও পরিসংখ্যান কিন্তু পিরলোর পক্ষেই কথা বলছে। ৫২ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে দলকে জিতিয়েছিলেন ৩৪ ম্যাচে। এ ছাড়া ড্র করেছেন ১০ ম্যাচে এবং বাকি ৮ ম্যাচে দেখতে হয়েছে হার। কারাগুমরুখেও তাঁর হারের চেয়ে জয়ের পাল্লা ছিল ভারী। ৩৬ ম্যাচে ১৩ জয়ের বিপরীতে হেরেছেন ১১ ম্যাচে, আর ড্র করেছেন ১২ ম্যাচে। মৌসুম শেষে তুরস্কের লিগে দলটির অবস্থান ছিল ৭ নম্বরে।
খেলোয়াড় হিসেবে সাফল্যের শিখর ছুঁয়েছিলেন। কিন্তু কোচিং ক্যারিয়ারে এখনো তাঁর ঝলক দেখাতে পারেননি পিরলো। এখন সাম্পদোরিয়ার হয়ে দারুণ কিছু করে কোচ হিসেবে নিজের সামর্থ্য প্রমাণের আরেকটি সুযোগ পেলেন পিরলো। সেই সুযোগ তিনি কতটা কাজে লাগাতে পারবেন, তা সময়ই বলবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত