আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

যুক্তরাষ্ট্রে অভিষেক হচ্ছে না মেসির

যুক্তরাষ্ট্রে অভিষেক হচ্ছে না মেসির

এখনো মেজর লিগ সকারের (এমএলএস) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেননি লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন মহাতারকা। আর ১৬ জুলাই মেসিকে পরিচয় করিয়ে দিতে পারে ইন্টার মায়ামি।

৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ শেষ করবেন। এর মধ্যে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি মেসির অভিষেক নিয়েও কথা হয়েছে অনেক। প্রথমে শোনা গিয়েছিল, ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।

পরবর্তীতে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানায়, ১৯ জুলাই ডিসি ইউনাইটেডের মাঠে আয়োজিত এমএলএস অল-স্টারস বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে মেসিকে। এখন জানা গেল, আর্সেনালের বিপক্ষে ম্যাচে মেসির খেলার হচ্ছে না। সেই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি বিশ্বকাপ জয়ী এই তারকাকে।

ডিসি ইউনাইটেডের ইংলিশ কোচ ওয়েইন রুনি এমএলএস অল-স্টারস দলের দায়িত্ব পালন করছেন। ডিসির মাঠ অডি ফিল্ডে আর্সেনালের মুখোমুখি হবে অল-স্টারস। এরই মধ্যে এই ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে, যেখানে নেই মেসির নাম।

এর আগে জানা গিয়েছিল, চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে এমএলএস অলস্টাসের ম্যাচে যেকোনোভাবে মেসিকে খেলানোর চেষ্টা করছিল এমএলএস কর্তৃপক্ষ। লিগের সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপলের একটি সূত্র তখন জানিয়েছিল, টেক জায়ান্টটিও চেষ্টা করছে যেকোনোভাবে মেসিকে এই ম্যাচে খেলানোর। কারণ, এই ম্যাচও এমএলএসের সিজন পাসের (মৌসুমভিত্তিক সাবস্ক্রিপশন) সঙ্গে যুক্ত। পাশাপাশি এই ম্যাচে মেসির খেলা বা না খেলার বিষয়টি অনেকটাই তাঁর ওপর নির্ভর করছে বলেও জানা গিয়েছিল। শেষ পর্যন্ত হয়তো মেসি রাজি না হওয়াতেই তাঁকে রাখা হয়নি দলে।

সে সময় অবশ্য ডিসি ইউনাইটেডের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছিল, মেসিকে মূলত লিগের দক্ষতা প্রদর্শনী প্রতিযোগিতার জন্য চাওয়া হচ্ছে। যেটি সাধারণত অল-স্টারসের ম্যাচের আগের দিন অনুষ্ঠিত হয়। তবে সেই আয়োজনে মেসি উপস্থিত থাকবেন কি না তা জানা যায়নি। তেমনটা হলে সেটি যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ পাওয়া হবে। এর আগে গত বছর লিগে যোগ দিয়ে এই আয়োজনে অংশ নিয়েছিলেন লরেনৎসো ইনসিনিয়ে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত