আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জাপানে বিমানবন্দরে মেসির গায়ে থুতু!

জাপানে বিমানবন্দরে মেসির গায়ে থুতু!

বিমানবন্দরে লিওনেল মেসির সঙ্গে সেই ঘটনা।

বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত থাকলেও নিজ দেশ
আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক তেমন ভালো নয়
লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সি গায়ে বড়
কোনো সাফল্য না পাওয়ায় প্রায়ই সমালোচিত হতে
হয় এ সময়ের অন্যতম সেরা ফুটবলারকে। তাঁর
বিরুদ্ধে দেশপ্রেম না থাকার অভিযোগও করেন
অনেক আর্জেন্টাইন। কিন্তু তাই বলে মেসির
গায়ে থুতু!
ক্লাব বিশ্বকাপ শেষে স্পেনে ফেরার পথে
এমন ন্যক্কারজনক ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
জাপানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আর্জেন্টাইন
ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে
তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে
বার্সেলোনা। রোববারের ফাইনালে মেসি
নিজেও করেছেন একটি গোল। কিন্তু তাঁর
শিরোপা জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান করে
দিয়েছেন রিভার প্লেটের কিছু সমর্থক। সোমবার
টোকিওর নারিতা বিমানবন্দরে পৌঁছানোর পর
মেসিকে লক্ষ্য করে দুয়ো দিয়েছেন তাঁরা।
একজন থুতুও ছিটিয়েছেন মেসিকে লক্ষ্য করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রিভার প্লেটের
কোচ মার্সেলো গ্যালার্দো। আর্জেন্টাইন
পত্রিকা ওলেকে তিনি বলেছেন, ‘আমি ঘটনাটা
দেখিনি, কিন্তু শুনেছি। এ ধরনের আচরণ
কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবারই উচিত
প্রতিপক্ষের খেলোয়াড়কে শ্রদ্ধা করা। মেসির
জন্ম আমাদের দেশে। সে বিশ্বের সেরা
খেলোয়াড়। আর সে আমাদের জাতীয় দলের
হয়েও খেলে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া
উচিত। আমি এমন আচরণ কোনোভাবেই মেনে
নিতে পারছি না।’
ছোটবেলায় বার্সেলোনায় পাড়ি জমানোর পর
থেকে কাতালানদের রাজধানীতেই মেসির বসবাস।
স্বদেশের ফুটবলপাগল মানুষের সঙ্গে তেমন
ঘনিষ্ঠতা কখনোই গড়ে ওঠেনি তাঁর।
বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড গড়া
আর শিরোপা জয়ের উৎসবে মেতে উঠলেও
আর্জেন্টিনার জার্সি গায়ে বড় কোনো সাফল্য
পাননি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। গত বছর
বিশ্বকাপ আর এ বছর কোপা আমেরিকার ফাইনালে
দলকে নিয়ে গেলেও কোনোবারই মেসির
শিরোপা জেতা হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত