আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল।

বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল।

এমনটা তো প্রত্যাশিতই ছিল! কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের হৃদয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অনেক উদ্‌যাপনেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম।

আজ পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশের মানুষের এই খুশির দিনে তাই শুভেচ্ছা জানাতেও দেরি করেনি আর্জেন্টিনা। আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ইদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে।

লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে ইদের শুভেচ্ছা জানানো হয়েছে। এই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’ 

বাংলাদেশ ও আর্জেন্টিনার ভাষা ও সংস্কৃতিতে মিল নেই। ভৌগোলিকভাবে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটারের বেশি। তবে কাতার বিশ্বকাপ ও মেসির কারণে এই দূরত্ব ঘুচে গেছে মনের টানে। বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছিল। পুরো বিশ্ব মনে রেখেছে কি না তা জানার উপায় নেই, তবে বাংলাদেশের সেই উন্মাদনা এখনো ভালোই মনে রেখেছে আর্জেন্টিনা। 

বাংলাদেশের মানুষ ম্যারাডোনা-প্রীতি থেকে আর্জেন্টিনার প্রতি আগেও ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু এবার কাতার বিশ্বকাপে অতীতের সেই উন্মাদনাও হার মেনেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং এই উন্মাদনার বেশির ভাগটাই যাঁর জন্য, সেই মেসিও বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বলেছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ নিজ ইচ্ছাতেই বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। আগামী ৩ থেকে ৫ জুলাই এই গোলরক্ষক ঢাকা ও কলকাতা সফর করবেন। পুরো আর্জেন্টিনা দলেরও বাংলাদেশ সফর করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি। কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজও খুলেছিলেন আর্জেন্টাইনরা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত