আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পয়েন্ট বেড়েছে বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিংয়ে

পয়েন্ট বেড়েছে বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিংয়ে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ১৪ বছর পর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে লেবাননের কাছে প্রথম ম্যাচ হারলেও মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন জামাল ভূঁইয়ারা। এই পারফরম্যান্সের ছাপ পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়েও। আজ হালনাগাদকৃত ছেলেদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৯২তম অবস্থানের নড়চড় না হলেও পয়েন্ট বেড়েছে।

আজকের আগে ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল গত ৬ এপ্রিল। সেই র‌্যাঙ্কিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৮৩.৮৮।

আজ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৫.৬২ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৮৮৯.৫ পয়েন্ট নিয়ে ১৯২তম অবস্থানেই আছে বাংলাদেশ। ১৯১তম স্থানে থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১.১২ আর ১৯০তম অবস্থানে থাকা সামোয়ার পয়েন্ট ৮৯৪.২৬। অর্থাৎ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে কিংবা চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশের অবস্থানের উন্নতি হওয়াই প্রত্যাশিত।

 কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত বছরের ১৮ ডিসেম্বর। এর চার দিন পর ২২ ডিসেম্বর প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল শীর্ষস্থানে ছিল। কিন্তু ৬ এপ্রিল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলকে হটিয়ে শীর্ষে উঠে এসেছিল আর্জেন্টিনা। আজকের হালনাগাদ র‌্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কাতারে বিশ্বকাপ জয়ের পর চারটি প্রীতি ম্যাচই জিতেছেন লিওনেল মেসিরা। চলতি মাসের ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে ২.৮০ পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার। ১৮৪৩.৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল।

কাতার বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্সও র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এ মাসে ইউরো বাছাইপর্বে গ্রিস ও জিব্রাল্টারকে হারানোয় ৫.০৯ পয়েন্ট বেড়েছে ফ্রান্সের। ১৮৪৩.৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। ব্রাজিল তৃতীয় স্থান ধরে রাখলেও তাদের পয়েন্ট কমেছে। ১৭ জুন গিনির বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। এর তিন দিন পর সেনেগালের বিপক্ষে হেরেছে ৪-২ গোলে। তাতে ৫.৯৪ পয়েন্ট কমেছে ব্রাজিলের। ১৮২৮.২৭ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত