আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ওয়ানডে ম্যাচে এক বোলার ১১ ওভার করলেন!

ওয়ানডে ম্যাচে এক বোলার ১১ ওভার করলেন!

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাট শুরুর পর থেকে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার করতে পারেন। কিন্তু এবার ১১ ওভার বল করে আলোচনার জন্ম দিয়েছেন নিউজিল্যান্ড নারী দলের স্পিনার ইডেন কার্সন। শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে কার্সন ১১ ওভারে ৪১ রান খরচায় ২ উইকেট নেন। ম্যাচটি শ্রীলঙ্কা হেরে যায় ১১৬ রানের বড় ব্যবধানে।

ধারণা করা হচ্ছে, ম্যাচ অফিসিয়ালদের বেখেয়ালে কোটার ১০ ওভার শেষ করেও বাড়তি এক ওভার করেছেন ২১ বছর বয়সী এই অফ-স্পিনার। মেয়েদের ক্রিকেটে সর্বশেষ ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের পূর্ণিমা রাও ১০ ওভারের বেশি বল করেছিলেন। এছাড়া ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার গায়ত্রি কারিয়াওয়াসাম ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নিতু ডেভিড করেন ১১ ওভার।

স্থায়ীভাবে পঞ্চাশ ওভারে খেলা শুরুর পর ছেলেদের ক্রিকেটে একজন বোলারের ১০ ওভারের বেশি করার ঘটনা দেখা গেছে একবারই। যেখানে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। শ্রীলঙ্কায় হওয়া ২০০৪ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে নিজের কোটা শেষ করে একাদশ ওভার বোলিং করেন মোহাম্মদ রফিক। ওই ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান হংকংয়ের শেষ ব্যাটার খালিদ খানকে। সবমিলিয়ে ১০.২ ওভারে তিনি ৩ মেডেনসহ ২১ রানে করেন ২ শিকার।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিনগুলোতে খেলা হতো ৬০ ওভার করে। তখন প্রতি ম্যাচে একজন বোলার ১২ ওভার বোলিংয়ের সুযোগ পেতেন। সেই নিয়ম বদলে গেছে অনেক আগেই। ১৯৮৭ বিশ্বকাপ থেকে শুরু হয় ৫০ ওভার করে খেলা। তবে এরপরও বিভিন্ন সময়ে ৫৫ ওভারের ম্যাচ হয়েছে অনেকবার। ১৯৯৫ সালের মে মাসের পর থেকে ছেলেদের ক্রিকেটে স্থায়ীভাবে ৫০ ওভারে খেলা হয় ওয়ানডে সংস্করণে।

১৯৯৩ সালে মেয়েদের ক্রিকেটে বন্ধ হয়ে যায় ৫০ ওভারের বেশি খেলা। তবে এরপরও অবশ্য আরও কয়েকবার এক ম্যাচে ১০ ওভারের বেশি বোলিংয়ের ঘটনা দেখা গেছে।

আজ (‌জুলাই) নতুন করে বিরল এই ঘটনা দেখা গেছে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ম্যাচে। যেখানে অ্যামেলিয়া কের ও সোফি ডিভাইনের সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩২৯ রান করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের রান তাড়ায় ৪৫ ওভারের মধ্যে কার্সন কোটার ১০ ওভার শেষ করেন। সবার অলক্ষ্যে বাড়তি বোলিং করলেও ওই ওভার থেকে কোনো সাফল্য পাননি কার্সন। খরচ করেন স্রেফ ১ রান।

তাদের রানতাড়ায় ৪৮.৪ ওভারে ২১৩ রানেই থেমে যায় লঙ্কান মেয়েদের ইনিংস। এর আগে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল লঙ্কানরা। তবে এই ম্যাচ শেষে ১১ ওভার বল করার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। যদিও এই বিষয়ে দুই দলের প্রতিনিধি অথবা ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত