আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বাংলাদেশের স্বপ্নভঙ্গ কুয়েতের কাছে

বাংলাদেশের স্বপ্নভঙ্গ কুয়েতের কাছে

শক্তিশালী কুয়েতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। প্রথমার্ধে মোরসালিন গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন, দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের শট লাগল বারে। জমাট রক্ষণে শক্তিশালী কুয়েতকে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত রুখে দেয় তারিক কাজী-তপু বর্মনরা। এতে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র'তে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। কিন্তু অতিরিক্ত সময়ের প্রধমার্ধের শেষ দিকে আবদুল্লাহ আল ব্লাউসির গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সাফের ফাইনালে উঠেছে কুয়েত।

ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফর্মে থাকা মোরসালিনের দুর্বল ফিনিশিংয়ে তা আর সম্ভব হয়নি। বিশ্বনাথের লম্বা থ্রো-ইন থেকে ডান প্রান্ত দিয়ে রাকিবের নিচু ক্রস বক্সে পেয়েছিলেন মোরসালিন। কিন্তু প্রথম দফায় ফাঁকায় গোলকিপারের গায়ে মেরে প্রথম সুযোগটি নষ্ট করেছেন তিনি। ফিরতি বল দ্বিতীয় দফায় কাছে পেলেও তা ঠিকমতো আয়ত্তে নিতে পারেননি ১৭ বছর বয়সী এই তরুণ।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ একবার গোল বঞ্চিত হয়েছে। মোরসালিনের বাড়ানো বলে রাকিব বক্সে প্রবেশ করে কোনাকুনি শট নেন। ক্রসবারে লেগে বল বাইরে দিয়ে চলে যায়। মুহুর্মুহু আক্রমণে ম্যাচের ৬১ মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পেয়ে যেত কুয়েত। কিন্তু বাংলাদেশের দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ম্যাচে আর দুই মিনিট না যেতেই আবারো সুযোগ পায় কুয়েত। আবারো সেই জিকোর দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ।

র‍্যাংকিংয়ে কুয়েতের অবস্থান ১৪১তম। বাংলাদেশের ১৯২। নির্ধারিত ৯০ মিনিট কুয়েতের সঙ্গে সমানে সমান লড়েছে বাংলাদেশ। কুয়েতের ফরোয়ার্ডদের বিপক্ষে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন জিকো। মূলত তার দৃঢ়তাতেই ম্যাচটি মূলত অতিরিক্ত সময়ে গড়ায়।

তবে অতিরিক্ত ত্রিশ মিনিটের ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে শক্তিশালী কুয়েত বাংলাদেশের প্রতিরোধ ভাঙল প্রথম অর্ধের যোগ করা সময়ে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আবদুল্লাহ আল ব্লাউসিকে কড়া পাহারায় রাখতে পারেনি তপু। তার পায়ের ফাঁক দিয়েই শট নেন কুয়েতের এই ডিফেন্ডার। জিকো কিছু বুঝে উঠতে পারার আগেই বলে দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে। এতে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে কুয়েত পা রাখে সাফের ফাইনালে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত