আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন 'আনফিট' তামিম

ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন 'আনফিট' তামিম

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবারে ওয়ানডে মিশনে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই দল। সবুজ উইকেটে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। শহীদির সঙ্গে টস করতে নেমেছেন পিঠের চোটে ভোগা তামিম ইকবাল।

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে আলোচনায় ছিল গতকাল সংবাদ সম্মেলনে করা তামিমের বক্তব্য। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, 'আমি অবশ্যই কালকের (আজকের) জন্য প্রস্তুত। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না, শতভাগ ঠিক আছি। কালকে (আজ) খেলার পর আরও ভালো বুঝতে পারব, কী অবস্থা। তবে এখন পর্যন্ত হলো, আমি কালকে খেলছি।’

তামিমের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। একরকম রেগেই আছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তামিমের ওপর রাগলেও প্রথম ওয়ানডে থেকে তামিমকে বাদ দেওয়ার সাহস করেননি হাথুরু। সেটা তামিম অধিনায়ক বলেই হয়তো। তবে বিসিবি সভাপতির সঙ্গে তামিম প্রসঙ্গে কথা বলেছেন কোচ হাথুরু। তামিমের এমন বক্তব্য শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত