আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

মাশরাফিকে সঙ্গে নিয়ে গণভবনে তামিম

মাশরাফিকে সঙ্গে নিয়ে গণভবনে তামিম

তামিম ইকবালের হঠাৎ অবসরের সিদ্ধান্ত মানতে পারছেন না ক্রীড়ামোদিরা। তার সতীর্থ ও সাবেক খেলোয়াড়েরাও বলছেন, সিদ্ধান্তটা সময় হওয়ার আগেই নিয়ে ফেললেন ড্যাশিং ওপেনার। তামিমের ঘোষণাটা যে অভিমান ও কষ্ট থেকে এসেছে সেটি এতক্ষণে সবার অনুমানে। দেশের ক্রীড়ামোদিদের প্রত্যাশা তামিম সিদ্ধান্ত বদলাক। আবার ফিরে এসে ঝড় তুলুক বাইশ গজে।

ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করেন, বিসিবির ডাকে এখনও পর্যন্ত সাড়া না দেওয়া তামিমকে আটকাতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান তামিমকে ডেকেছেন। সেই ডাকে সাড়া দিয়ে সতীর্থ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন তামিম ইকবাল।

শুক্রবার সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর দুপুরে মাশরাফির সঙ্গে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যে কষ্ট পেয়েছেন তামিম। কোচ হাথুরুর সঙ্গেও কিছুটা দূরত্ব চলছিল। ক্রিকেট সংশ্লিষ্টরা ধারণা করছেন, ফিটনেস নিয়ে পাপনের বক্তব্যে অপমানিত বোধ করেছেন তামিম। এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তামিম নিজেও নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বোর্ড সভাপতির বক্তব্যে তার মনে হয়েছে দলে হয়তো এখন আর সিনিয়র ক্রিকেটারদের প্রয়োজন নেই।

বোর্ডও বুঝতে পেরেছে, অভিমান থেকেই ওয়ানডে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই তো তামিমকে ফেরাতে উদ্যোগী হয়েছে বোর্ড। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। ভাই নাফিস ইকবালের মাধ্যমে যোগাযোগ করেই তাকে পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এরপর থেকেই বিসিবি অপেক্ষা করছে তামিমের সাড়া পাওয়ার। কিন্তু তামিম এখন পর্যন্ত বিসিবির সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এর মধ্যেই তাকে ডাকলেন প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে তামিমকে সিদ্ধান্ত বদলাতে বলবেন। সেক্ষেত্রে তামিম সিদ্ধান্ত বদলাতে পারেন-এমন অনুমান করছেন তার ভক্তরা। গতকাল তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণার পর থেকে রীতিমতো ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিরিজের মাঝপথে তার আকস্মিক ক্রিকেট ছাড়ার বিষয়টি যেন কেউ মেনে নিতে পারেননি।

এদিন কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সবসময়ই একটা কথা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’ তামিমের অবসর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত