আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

মেসিকে বরণ করে নিতে যে আয়োজন করছে মায়ামির সমর্থক গোষ্ঠী

মেসিকে বরণ করে নিতে যে আয়োজন করছে মায়ামির সমর্থক গোষ্ঠী

এলএবাংলাটাইমস

অধীর হয়ে অপেক্ষার প্রহর গুনছে তারা—কবে লিওনেল মেসিকে বরণ করে নেবে আর কবেই বা ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

ইন্টার মায়ামির সমর্থকদের প্রথম অপেক্ষা ফুরাবে আগামী পরশু, এদিন ক্লাবের সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে মেসিকে। ইন্টার মায়ামির সমর্থকদের দ্বিতীয় অপেক্ষা পূরণ হবে ২১ জুলাই, সেদিন প্রথম সাউথ ফ্লোরিডার দলটির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। মানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হবে বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ডের।

যেদিন মেসির এমএলএসে অভিষেক হবে, সেদিন ইন্টার মায়ামির সমর্থকেরা মাঠেই সেটা উদ্‌যাপন করবেন। কিন্তু এর আগে মেসির পরিচয় পর্বকে বিশেষভাবে উদ্‌যাপন করতে চান তাঁরা। এর জন্য ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ‘ভাইস সিটি ১৮৯৬’ নামের পরিচিত দলটির সমর্থক গোষ্ঠী।

আগামী পরশু মেসিকে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। এর আগে স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠান করবে তারা।

সেই অনুষ্ঠানে নানা আয়োজনের সঙ্গে আর্জেন্টাইন সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করবে তারা। এর জন্য আর্জেন্টিনার একটি ব্যান্ডদল ভাড়া করেছে ভাইস সিটি ১৮৯৬। ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচেও বিশেষ আয়োজন করবে সমর্থক গোষ্ঠী। সে ব্যাপারে চাচিতো অবশ্য এখনই কিছু বলতে চাননি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত