আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিলেটে আজ সিরিজ জয়ের ম্যাচ

সিলেটে আজ সিরিজ জয়ের ম্যাচ

টিম হোটেল থেকে সিলেট ক্যাডেট কলেজ হাঁটাপথ। ক্রিকেটাররা ইচ্ছে করলেই সেখানে একবার ঘুরে আসতে পারতেন। গেলে বিকেএসপির একটা ফিল পেতেন সাকিব আল হাসান, লিটন কুমার দাসরা। তারা না গেলেও টিম ম্যানেজমেন্টের কেউ কেউ অবশ্য গিয়েছিলেন। এ মুহূর্তে সাকিবদের হোটেলের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

আফগানিস্তানকে হারিয়ে খোশ মেজাজে রয়েছেন তারা। গ্র্যান্ড সিলেট হোটেলের রুমে বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন তারা। টিম মিটিংয়ে সিরিজ জয়ের ছক কষেছেন। আসলে ম্যাচ জিতলে দলের ভেতরে অন্যরকম একটা পরিবেশ থাকে। বাংলাদেশ দলে সেই আনন্দঘন পরিবেশ ছিল গতকাল। যেটাকে কাজে লাগিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচটিও জিততে চান সাকিব।

চট্টগ্রামের ওয়ানডে সিরিজের বাংলাদেশকে ফেভারিট মানতে চাননি আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। স্বাগতিকরা আসলে ফেভারিটের মতো খেলতেও পারেনি। বরং প্রথম ম্যাচ দুটি প্রভাব বিস্তার করে খেলে জিতেছে সফরকারীরা। টি২০ ক্রিকেটে রশিদ খানরা ওয়ানডের চেয়েও শক্তিশালী। বাংলাদেশের সঙ্গে খেলা আগের ৯ ম্যাচের ছয়টিতে জিতেছেন তারা। এবার তাদের বিপক্ষেই জয় দিয়ে সিরিজ শুরু করা গেছে। এরকমই চেয়েছিলেন সাকিব।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, দুটি ম্যাচই জিততে চান। সিরিজে নিজেদের ফেভারিট দাবি না করেও একটা বার্তা দিয়েছিলেন। আফগানদের বিপক্ষে টি২০ সিরিজটি এখন পর্যন্ত সাকিবের পরিকল্পনা মতোই যাচ্ছে। তিনি জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন, তাওহিদ হৃদয়রা সমন্বিত পারফরম্যান্স করে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে গেছেন। শেষটাও ভালোভাবে করার পরিকল্পনা থাকবে টাইগারদের।

বাংলাদেশ ম্যাচ জিতলেও ভালো খেলেছে সে দাবি করতে পারছে না। সহজ ম্যাচ কঠিন করে ফেলেছিল তারা। তবে পুরো ম্যাচ দেখলে বোলিং ভালো ছিল। শরিফুল ইসলাম ছাড়া পেসাররা খরুচে ছিলেন না। দুই বাঁহাতি স্পিনার সাকিব ও নাসুম মাঝের ওভারগুলোতে রান চেক দিয়ে গেছেন। ভালো দিক হলো পেস বোলাররা শেষ ওয়ানডে থেকেই ব্রেক থ্রু দেওয়ার মুডে রয়েছেন। ভেন্যু বদল হলেও ব্রেক থ্রু দেয়ার মানসিকতায় পরিবর্তন আসেনি। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, পেসার তাসকিন ও শরিফুলের সমন্বিত আক্রমণে পাওয়াতে তিন উইকেট হারায় আফগানরা। বোলিংয়ের ছন্দটা পাওয়ার প্লে থেকে পাওয়া। স্লাগে মোহাম্মদ নবী আর আজমউল্লাহ ওমরজাই জুটি করায় স্কোর দেড়শ ছাড়ায়। টি২০ প্রিয় আফগানিস্তান ২০ দুইশ রানও করে। সেই দলটিকে দেড়শ রানে বেধে ফেলা দারুণ ব্যাপার। শরিফুলের বিশ্বাস আজও পেস বোলাররা আগুণে বল করবে সিলেটে। শুরুতেই ব্রেক থ্রু এনে দিতে পারবেন তারা।

বর্ষা মৌসুম হলেও সিলেটের প্রথম ম্যাচে বৃষ্টি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার সময় রোদ থাকলেও বাংলাদেশের ইনিংস শুরুর পর বৃষ্টি হানা দিয়েছিল। যেটা শাপেবর হয়েছে স্বাগতিকদের জন্য। ভেজা মাঠে বোলিংটা মনের মতো করতে পারেননি রশিদরা। আবহাওয়ার পূর্বাভাষে সিলেটে আজ বৃষ্টি আছে। বর্ষার বৃষ্টি কোন দলের জন্য ভোগান্তি হয়ে আনবে কে বলতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত