আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপে আত্মবিশ্বাস জোগাবে

এশিয়া কাপে আত্মবিশ্বাস জোগাবে

সাকিবের হাতে জাদুর কাঠি আছে কিনা, জানা নেই। তবে তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের বিষয়টি কারও অজানা নয়। তিনি মাঠে সব্যসাচী পারফরমার, নেতৃত্বেও সেরা। বাংলাদেশ টি২০ দলের ক্রমোন্নতি এই দাবিকে আরও জোরালো করে। গত বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০ সিরিজ থেকে দলের নেতৃত্ব বুঝে নেওয়ার পর সাফল্যের ছোঁয়া লেগেছে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছে। এ বছর এখন পর্যন্ত তিনটি সিরিজ জিততে পারা বড় অর্জন। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানো এবং গতকাল আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করা সত্যিই গর্ব করার মতো।

চট্টগ্রামে এক দিনের ক্রিকেট সিরিজ ২-১ ব্যবধানে হেরে বাংলাদেশ সিলেটে এসেছিল দুই ম্যাচ টি২০ সিরিজ খেলতে। এই সংস্করণে আফগানদের বিপক্ষে অতীত রেকর্ড ভালো না থাকলেও অধিনায়ক সাকিব ছিলেন আত্মবিশ্বাসী। দুটি ম্যাচই জিততে চেয়েছিলেন তিনি। প্রত্যাশা অনুযায়ী ফলও পেয়েছেন। গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে টি২০ অধিনায়ক বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। ওদের সঙ্গে টি২০তে আগে খুব একটা ভালো ফল ছিল না। এ রকম একটা সিরিজ জিততে পারলাম, এই কন্ডিশনে– আমার কাছে মনে হয়, এটা সামনের দিকে এগিয়ে যেতে আরও আত্মবিশ্বাস দেবে।’

সাকিব একক খেলোয়াড়ের চেয়ে দলীয় পারফরম্যান্সে গুরুত্ব দেন বেশি। তিন সিরিজ ধরে সেটাই হচ্ছে মাঠে। ১১ জন এক ছাতার নিচে খেলছেন। সাকিবের মতে, ‘যে জিনিসগুলো আমরা পরিকল্পনা করছি, সেগুলো খেলোয়াড়রা মাঠে প্রয়োগ করতে পারছে। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তাওহিদ হৃদয় বা যারাই আছে, বিশ্বকাপের পর থেকে খেলছে। বেশির ভাগ গত এশিয়া কাপ থেকে দলে আছে। দু-চারজন আসছে-যাচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। সেরা কম্বিনেশন খুঁজে পেতে এখনও অনেক কিছু বাকি আছে। এই কন্ডিশনে আমরা ভালো করছি। সামনে ভিন্ন ভিন্ন কন্ডিশনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেগুলোর সঙ্গে আমাদের মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতো সাকিব আল হাসানও একক কোনো ক্রিকেটারকে প্রশংসায় ভাসাতে চান না। গতকাল তাসকিনের বোলিং মূল্যায়ন করতে বলায় অধিনায়ক প্রশংসা করেন হাসান মাহমুদের। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, তাসকিনের চেয়ে হাসান অনেক বেশি ভালো বল করেছে। যদিও আমি কাউকে নিয়ে বেশি বলতে চাই না। আমরা যে পাঁচ-ছয়জন বোলার আছি, আমাদের দায়িত্ব হচ্ছে ব্যাটারদের কাজ সহজ করে দেওয়া। ওটাই আমরা সব সময় চেষ্টা করি। ভালো একটা সমন্বয় হচ্ছে স্পিনার আর পেস বোলারদের। স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমি মনে করি, দলের জন্য এটা ভালো দিক।’

বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব মনে করেন, টি২০ সিরিজ জয়ের অভিজ্ঞতা এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানদের মোকাবিলা করতে সাহায্য করবে, ‘বেশির ভাগ খেলোয়াড়ই ওয়ানডে এবং টি২০ দলে থাকে। তাই এই আত্মবিশ্বাস তারা এশিয়া কাপে নিয়ে যেতে পারবে। যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রথম ম্যাচে এদের (আফগানিস্তান) মোকাবিলা করব।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত