আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারত-পাকিস্তানের সমর্থকদের জন্য ‘সুসংবাদ’

ভারত-পাকিস্তানের সমর্থকদের জন্য ‘সুসংবাদ’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব সেই গোড়া থেকেই। রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে দুই দেশের মধ্যকার সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। ফলে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির লড়াই খুব একটা দেখার সুযোগ হয় না ক্রিকেটভক্তদের। তাদের দ্বৈরথ দেখার জন্য কেবল আইসিসি কিংবা এসিসির ইভেন্টের দিকে তাকিয়ে থাকতে হয় দর্শকদের।

তবে সুখবর হলো— চলতি বছর অন্তত তিন-তিনবার মুখোমুখি হতে পারে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি। এরই মধ্যে ভারত-পাকিস্তানের দুটি ম্যাচ নিশ্চিত হয়ে গেছে। আরও একটির হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। সম্প্রতি আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। সেখানে জানা গেছে, কবে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। অন্যদিকে এশিয়া কাপের সূচি ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি। তবে যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি একই গ্রুপে, তাই দুই দলের অন্তত একটি সাক্ষাৎ প্রায় নিশ্চিত।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপের অপর প্রতিপক্ষ হলো নেপাল। ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানকে যেহেতু মোকাবিলা করতে হবে নেপালকে, সেহেতু ধারণা করা হচ্ছে— দুই দলের কাছেই পরাজিত হবে নবাগত দলটি। এতে গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে ভারত-পাকিস্তানের যাওয়া এখন সময় সাপেক্ষ। গ্রুপ ‘এ’ এবং ‘বি’ থেকে সুপার ফোরে ওঠা চার দলই একে অপরের মুখোমুখি হবে। এতে আবারও মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

সে ম্যাচটির সম্ভাব্য তারিখও নির্ধারণ হয়ে গেছে। ১০ সেপ্টেম্বর হতে পারে ওই ম্যাচটি। এর আগে ২ সেপ্টেম্বর এশিয়া কাপে গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এমনটিই জানিয়েছে পাকিস্তানের ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানায়, বুধবার আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে। মুলতানে ৩০ বা ৩১ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২ সেপ্টেম্বর। এ ছাড়া সুপার ফোরের ম্যাচটি হতে পারে ১০ সেপ্টেম্বর। ম্যাচগুলো শ্রীলংকার কলম্বো বা ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত