আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দেশের নারী ক্রিকেটে ফারজানার প্রথম সেঞ্চুরি

দেশের নারী ক্রিকেটে ফারজানার প্রথম সেঞ্চুরি

বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফারজানা হক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে শত রান করেন ফারজানা।

শনিবার সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতের বোলারদের বিপক্ষে ফারজানা ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি কীর্তি গড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন পঞ্চাশতম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।

শনিবার সকালে মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। কিছুটা চোট থাকায় এই ম্যাচে তার খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে সেসব ছাপিয়ে তিনিই নেতৃত্ব দিচ্ছেন স্বাগতিকদের। আগে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির হলেও, উইকেট না হারানোটা ছিল বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক। পাওয়ার-প্লেতে স্বাগতিকরা উইকেটশূন্য ৩২ রান সংগ্রহ করে। পরবর্তীতে দারুণ বোঝাপড়ায় শামীমা-ফারজানা উভয়ই ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন। তবে ৫২ রান করে শামীমা ফিরে যান স্নেহ রানার বলে। এর মাধ্যমে টাইগ্রেসদের ৯৩ রানের প্রথম উইকেটের জুটি ভাঙে।

অন্যপ্রান্তে দারুণ লড়াই চালিয়ে গেছেন ফারজানা। এরপর তার সঙ্গে অধিনায়ক জ্যোতি ৭৩ রানের জুটি গড়েন। পরবর্তীতে রানার বলে ২৪ রান করে ফেরেন জ্যোতি। তার পরপরই ফিরেছেন রিতু মনিও। দেবিকা ভাইধ্যর বলে ফেরেন তিনি। পরবর্তীতে টাইগ্রেসদের বড় পুঁজি গড়ার লক্ষ্যে ফারজানাকে শেষ পর্যন্ত উপযুক্ত সঙ্গ দিয়ে যান সোবহানা মোস্তারি। ইনিংস শেষে তিনি ২৩ রানে (২২ বল) অপরাজিত ছিলেন। এর আগে ইতিহাসগড়া ফারজানা ঝুঁকিপূর্ণ রানের চেষ্টায় সরাসরি হিটে আউটে হয়ে ফেরেন। বাংলাদেশের হয়ে এর আগে দুটি সেঞ্চুরির কীর্তি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানেও আছে ফারজানার নাম। একই ম্যাচে সেঞ্চুরি হাঁকান জ্যোতিও।

ভারতের হয়ে রানা দুটি এবং ভাইধ্য নেন একটি উইকেট। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ পুরুষ দলের হয়ে প্রথম এমন কীর্তি গড়েছিলেন মেহরাব হোসেন অপি। আর নারীদের হয়ে এবার সে ইতিহাস নিজের করলেন ফারজানা।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত