আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় বড় টুর্নামেন্ট বাদে দেখা হয় না চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের। চলতি বছর ক্রিকেটভক্তদের সেই উপলক্ষ্য বারবার এনে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইমার্জিং এশিয়া কাপে ইতোমধ্যে একবার মুখোমুখি হয়েছে দেশ দুটির ‘এ’ দল। এবার শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টটির ফাইনালে উভয়দল ফের লড়াইয়ে নামবে। ম্যাচটি শুরু হবে আজ (২৩ জুলাই) দুপুর আড়াইটায়।

চলমান ইমার্জিং এশিয়া কাপের শুরু থেকেই বেশ উড়ন্ত পারফর্ম করছে ভারত। এখন পর্যন্ত অপরাজিত দেশটি গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনালে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে। এর মধ্যে আছে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারানোর স্মৃতিও। অন্যদিকে পাকিস্তানও ভারত বাদে বাকি প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে জয় পেয়েছিল।

এর আগে সেমিফাইনালে ভারতের সঙ্গে বেশ লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ ‘এ’ দল। বোলারদের তোপে ভারতকে অল্প রানেই গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল। যদিও পরে দলটির অধিনায়ক ইয়াশ ধুলের চেষ্টায় তা সম্ভব হয়নি। এরপর যদিও ২১২ রানের সহজ লক্ষ্যে টাইগারদের শুরুটা দুর্দান্ত ছিল। কিন্তু পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ৫১ রানে পরাজিত হয় সাইফ হাসানের দল।

অপরদিকে পাকিস্তানি ব্যাটাররা শ্রীলঙ্কার সঙ্গে সেমির লড়াইয়ে ছিলেন দারুণ। দুর্দান্ত ব্যাটিংয়ে অধিনায়ক মোহাম্মদ হারিস ৫২ রান এবং ওমাইর ইউসুফ ৮৮ রান করে ৩২২ রানের বড় টার্গেট দেয়। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো এবং সাহান আরাচিগে ৯৭ রান করে আউট হয়ে যান। আরশাদ ইকবালের ৫ উইকেটের সুবাদে পাকিস্তান ‘এ’ ৬০ রানে জয় লাভ করে।

এরপর ইমার্জিং এশিয়া কাপের ৫ম আসরের ফাইনাল ফের মুখোমুখি করে দিচ্ছে রাজনৈতিক কারণে বৈরিতাপূর্ণ দুই দেশকে। বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০১৭ ও ২০১৮ সালে পরপর শিরোপা জেতা শ্রীলঙ্কা টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ২০১৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ভারত জিতেছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের ‘এ’ দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত ‘এ’, ওমান ‘এ’ এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নেয়।

এমার্জিং এশিয়া কাপের মহারণ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এর আগে গ্রুপপর্বের ম্যাচে ৪৮ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। ম্যাচটিতে ব্যাটার কাসিম আকরাম সর্বোচ্চ ৪৮ রান করেন। ভারতের হয়ে ৫ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারেকার। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৬.৪ ওভারে ২ উইকেটের বিনিময়েই ২১০ রান নিয়ে ম্যাচ জিতে যায়। সাই সুদর্শন অপরাজিত ১০৪ এবং নিকিন জস করেন ৫৩ রান।

চলমান এই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ ১৯৫ রান সংগ্রহ করেছেন অধিনায়ক ইয়াশ ধুল। সাই সুদর্শন করেছেন ১৯১ রান। ১৪৮ রান নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ওমাইর ইউসুফ। এরপর ১৩০ রান নিয়ে আছেন অধিনায়ক মোহাম্মদ হারিস। উইকেট পাওয়ার দিকে থেকেও ভারতের চেয়ে পাকিস্তান। ১০ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার নিশান্ত সিন্ধু, মানব সুথার নিয়েছেন ৯টি উইকেট। পাকিস্তানের কাসিম আকরাম ৬টি এবং আরশাদ ইকবাল ৫ উইকেট নিয়েছেন। তবে কাসিম-আরশাদরা সব ম্যাচ খেলেননি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত