আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপে অধিনায়ক তামিমই, এ নিয়ে সন্দেহ নেই : পাপন

বিশ্বকাপে অধিনায়ক তামিমই, এ নিয়ে সন্দেহ নেই : পাপন

তামিম ইকবালকে নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না দেশের ক্রিকেটে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর অবসরের ঘোষণা দেন তিনি।

এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর সিদ্ধান্ত নেন অবসর ভাঙারও। যদিও তখনই জানানো হয়, দেড় মাসের জন্য ছুটিতে থাকবেন তামিম।

বিভিন্ন সাক্ষাৎকারে তামিম নিজের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তার কথা বলেন। অবসর ভেঙে ফিরলেও আসন্ন বিশ্বকাপে তিনি অধিনায়ক থাকবেন কি না, এ নিয়েও নানা প্রশ্ন আছে। যদিও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন, বিশ্বকাপে তাদের অধিনায়ক এখনও আছেন তামিমই।

তিনি বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা জিনিস বলে দেই, আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না এলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। ’

এসময় নিজের পিঠের চোটের চিকিৎসা করানোর কথা তামিমের। কয়েকদিন আগে পরিবার নিয়ে দুবাইয়ে ঘুরতে যান তামিম। এরপর তার চিকিৎসার জন্য যাওয়ার কথা ইংল্যান্ডে। এর মধ্যে এক সাক্ষাৎকারে তামিম জানান, তাকে সঠিকভাবে ব্যায়াম করানো হয়নি। চিকিৎসা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। এ নিয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

রবিবার (২৩ জুলাই) এক পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্যটা কী বলার। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। ’

‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে দাঁড়ানো। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি। ’

গত কয়েকটি সিরিজেই দলে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বাদ দেওয়ার সময় বলা হয়েছিল বিশ্রামের কথা। কয়েকদিন ধরে মিরপুরে অনুশীলন করতে দেখা যাচ্ছে মাহমুদউল্লাহকে। তাকে কি দেখা যাবে বিশ্বকাপের দলে? নিশ্চিত করে বলেননি পাপন।

তিনি বলেন, ‘আমার জন্য বলা খুব কঠিন। এখন আমি বলতে পারবো না। নির্বাচকদের সঙ্গে কথা না বলতে পারলে বলা কঠিন কী অবস্থায় আছে। এই সিরিজটা খেলতো যদি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম। ও যেহেতু ছিল না, সেজন্য এখন টিমে...ও তো খেলে শুধু ওয়ানডে। ওখানটায় দেখতে হবে কোথায়। আমি কোনো আসবে না, বা আসতে পারবে না এরকম কোনো চিন্তা ভাবনা আমার নেই। পারফরম্যান্স না দেখে বলে দেওয়া যে হ্যাঁ ও খেলবে এটাও সম্ভব না। আমার পক্ষে বলাটা কঠিন। ’

অবসর ভাঙতে তামিমকে গণভবনে নিয়ে যান মাশরাফি বিন মর্তুজা। সাবেক এই অধিনায়ককে মেন্টর হিসেবে পাওয়ার আবদার করেন তামিম। এ নিয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না। ’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত